ডাই : ক্রিসমাস উপলক্ষে ডাই প্রজেক্ট।
ABB 20.12.24 ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস উপলক্ষে ডাই প্রজেক্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্রিসমাস উপলক্ষে ডাই প্রজেক্ট ভালো লাগবে।
আমি যখনই সময় পাই তখনই ক্লে নিয়ে বসে পড়ি বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য। তাই তো বেশ কয়েকদিন আগে যখন সময় পেয়েছিলাম, তখন ক্লে নিয়ে বসে বেশ কয়েকটা জিনিস তৈরি করে নিয়েছিলাম ক্লে ব্যবহার করে। আর ওইগুলোর থেকেই একটা একটা করে এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু সামনেই ক্রিসমাস তাই আমি চেষ্টা করেছি ক্রিসমাস উপলক্ষ্যে কিছু একটা তৈরি করার জন্য। আর এটা তৈরি করতে আমার প্রচুর সময় লেগে গিয়েছিল। কিন্তু দেখে ততটা বোঝা যাচ্ছে না। অনেকে মনে করে এগুলো করা অনেক সহজ। আসলে দেখতে সহজ মনে হলেও করাটা অনেক কঠিন। আর এগুলো করার জন্য প্রচুর ধৈর্য, সময় আর দক্ষতার প্রয়োজন হয়। আশা করি আমার এই ক্রিসমাস উপলক্ষ্যে করা ডাই প্রজেক্ট আপনাদের অনেক পছন্দ হবে। আমি চেষ্টা করেছি এটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক উপস্থাপনাটা
উপকরণ
ক্লে
গাম
কাঁচি ✂️
স্কেল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা গোল কার্ডবোর্ড এর উপরে কফি কালারের ক্লে লাগিয়ে নিলাম।
ধাপ 2️⃣
এরপর মাঝখানের কিছু অংশে সাদা কালারের ক্লে লাগিয়ে নিলাম।
ধাপ 3️⃣
এরপর সবুজ কালারের কিছু ক্লে দিয়ে একটা ক্রিসমাস ট্রি তৈরি করে নিলাম সুন্দর করে।
ধাপ 4️⃣
এরপর এটা লাগিয়ে নিলাম আর বিভিন্ন কালারের ক্লে গাছের মধ্যে লাগিয়ে উপরে একটা তারা বসিয়ে দিলাম তৈরি করে।
ধাপ 5️⃣
তারপর আরো কয়েকটা কালার এর ক্লে নিয়ে সুন্দর করে স্যান্টাক্লজ এর মাথার অংশ তৈরি করে নিলাম।
ধাপ 6️⃣
এরপর লাল আর কালো কালারের ক্লে দিয়ে স্যান্টাক্লজ এর শরীরের অংশ তৈরি করে নিলাম।
ধাপ 7️⃣
তারপর স্যান্টাক্লজ টা বসিয়ে দিলাম। আর সামনে কিছু সাদা কালারের ক্লে গোল গোল করে তৈরি করে বসিয়ে দিলাম। তারপর একটা লাঠি তৈরি করে নিলাম।
ধাপ 8️⃣
এরপর বেশ কয়েকটা কালার দিয়ে গিফট বক্স তৈরি করলাম। এভাবেই আমি আজকের আর্ট কমপ্লিট করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্রিসমাস উপলক্ষে ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করেছেন। সত্যিই আপনার হাতের কাজ দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি ভাই। পোস্ট তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে চমৎকারভাবে আপনি শেয়ার করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার তৈরি ডাই দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো ভাই। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/NARocky4/status/1870132880569184691?t=hLXxKKPgbBc6kkTSWF_6EA&s=19
আপনার ডাই প্রজেক্ট দেখে খুব ভালো লাগলো ভাইয়া। অনেক সুন্দর ভাবে একটি পোস্ট তৈরি করে দেখিয়েছেন ক্রিসমাস ডে উপলক্ষে। এতে যেন অন্যরকম অনুভূতি খুঁজে পেলাম।
আমার তৈরি করা ডাই প্রজেক্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
ক্রিসমাস উপলক্ষে ডাই প্রজেক্ট খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি দক্ষতার সাথে সুন্দর ডাই পোস্ট তৈরি করলেন।
আমার তৈরি ডাই দেখে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।
ক্রিসমাস আসতে আর কয়েকটা দিন বাকি এরই মাঝে আপনি খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে ফেলেছেন ক্রিসমাস উপলক্ষে। আপনার তৈরি করা ডাইপ্রজেক্ট দেখতে ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া। কত সুন্দর করে সান্টা দাদুকে ক্লে দিয়ে তৈরি করে ফেলেছেন। ক্রিসমাস ট্রি তাও ভীষণ সুন্দর হয়েছে। প্রজেক্টে তৈরি করার প্রতিটি ধাপ আমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ডাই তৈরি করার জন্য। এত সুন্দর করে এটা তৈরি করতে পেরে ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুন একজন ক্রেটিভ মানুষ আপনি। চাইলেই চোখের পলকে অনেক কিছু তৈরি করে নিতে পারেন। আজকের ডাই প্রোজেক্টটি কিন্তু দারুন ছিল। এক কথায় অসাধারন। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করতে সক্ষম হয়েছেন্। শুভ কামনা রইল আপনার জন্য।
চেষ্টা করি সব সময় ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার জন্য।
ক্রিসমাস উপলক্ষ্যে তুমি আজকে ক্লে দিয়ে অসাধারণ একটা ডাই তৈরি করেছ। আমার কাছে তোমার তৈরি করা এই ডাই প্রজেক্ট দেখতে খুবই দারুণ লেগেছে। গিফট বক্স, ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজ এগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর দেখে মনে হচ্ছে এখানে বরফ পড়ছে। দারুন ভাবে এটা তৈরি করা হয়েছে।
আমি এটার মধ্যে কম বেশি ক্রিসমাসের অনেক কিছুই দেওয়ার চেষ্টা করেছি।
বাহ ভাইয়া আপনি তো ক্লে দিয়ে খুব সুন্দর ক্রিসমাস ডাই প্রজেক্ট তৈরী করেছেন। দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ক্রিসমাস উপলক্ষে এত চমৎকার ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ক্রিসমাস উপলক্ষ্যে সুন্দর একটা ডাই তৈরি করতে পেরে ভালো লেগেছে।
ক্রিসমাস উপলক্ষে চমৎকার সুন্দর করে ক্রিসমাস ট্রি,সান্তা ক্লোজ বানিয়েছেন ক্লে দিয়ে। অসাধারণ সুন্দর করে ধাপে ধাপে ক্রিসমাস উপলক্ষে ডাই প্রজেক্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
ক্রিসমাস উপলক্ষ্যে এরকম একটা ডাই তৈরি করতে পেরে আমি অনেক আনন্দিত।