অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ভিন্ন ৫ কালারের প্রজাপতির অরিগ্যামি তৈরি।
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ভিন্ন ৫ কালারের প্রজাপতির অরিগ্যামি তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ভিন্ন ৫ কালারের প্রজাপতির অরিগ্যামি তৈরি ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। আমি অনেক বেশি পছন্দ করি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে। আর এই জন্য গতকালকে হাতে কিছু সময় পাওয়ার পর বিভিন্ন কালারের রঙিন কাগজ নিয়ে বসে পড়েছিলাম কিছু একটা তৈরি করার জন্য। কিন্তু কি তৈরি করবো এটাই আমি বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ পর্যন্ত ভাবার পর প্রজাপতির অরিগ্যামি তৈরি করার চিন্তা করলাম। এরপর আমি এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে অনেক বড় বড় বেশ কয়েকটা প্রজাপতি তৈরি করলাম। অরিগ্যামি তৈরি করা কিন্তু অনেক বেশি কষ্টকর। বিশেষ করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার অনেক মুশকিল। কারন ভাঁজ গুলোর কথা ভালোভাবে বোঝানো যায় না। আমি চেষ্টা করেছি সুন্দর করে তুলে ধরার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক উপস্থাপনাটা।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি হলুদ কালারের রঙিন কাগজ নিয়ে দুই কোণার থেকে মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম।
ধাপ 2️⃣
এরপর ভাঁজটা খুলে নিয়ে সোজা করে মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম।
ধাপ 3️⃣
দুই পাশ থেকে কাগজগুলো মাঝখান বরাবর ঢুকিয়ে ভাঁজ করে নিলাম।
ধাপ 4️⃣
এরপর দুই পাশে থেকে উপরের অংশের কাগজটা ভাঁজ করে নিলাম।
ধাপ 5️⃣
তারপর কাগজটা ঠিক করে নিয়ে মাঝখানের অংশে একটু চাপ দিয়ে ভাঁজ করে নিলাম।
ধাপ 6️⃣
তারপর অপর পাশ থেকে ছোট করে ভাঁজ করে নিয়ে সুন্দর করে প্রজাপতি তৈরি করে নিলাম। এভাবে আমি অনেকগুলো প্রজাপতি তৈরি করলাম। আশা করি আপনাদের পছন্দ হবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
একসাথে পাঁচটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করলেন। পাঁচটি কালারের প্রজাপতি দেখতে চমৎকার হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা অরিগ্যামি গুলো দেখতে খুবই সুন্দর হয়। আপনি কিভাবে তৈরি করলেন তা প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি চাইলে উপস্থাপনা দেখে এই প্রজাপতি তৈরি করতে পারেন।
https://x.com/NARocky4/status/1866654723778220421?t=d0Z8nbUAS9a3ho1Bi9LY5A&s=19
রঙিন কাগজ দিয়ে পাঁচ কালারের প্রজাপতি তৈরি চমৎকার হয়েছে। কালার গুলো ভীষণ সুন্দর। তৈরি পদ্ধতি আমার কাছে বেশ ভালো লাগলো। নিখুঁতভাবে দক্ষতার সাথে কাজের সম্পন্ন করেছেন। রঙিন কাগজ দিয়ে এত চমৎকারভাবে প্রজাপতি তৈরি করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমার তৈরি করা প্রজাপতির অরিগ্যামি চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। আলাদা আলাদা ভিন্ন রঙের প্রজাপতিগুলো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তাছাড়া কাগজের ভাঁজে কিভাবে প্রজাপতি তৈরি করতে হয় সেটা তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
দক্ষতার সাথে প্রজাপতিগুলো তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে।
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে এক ঝাক প্রজাপতি বানিয়েছেন ভাইয়া দারুণ বানিয়েছেন। আমারও খুব ভালো লাগে এসব দেখতে কিন্তুু দুঃখের বিষয় বানাতে পারি না এবং বানানোর চেষ্টা করি না।আপনি পাঁচ কালারের পাঁচটি প্রজাপতি বানিয়েছেন যা খুব আকর্ষণীয় লাগছে। ধাপে ধাপে বানানো পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রজাপতি গুলো বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপু বানানোর চেষ্টা করলে এক সময় অবশ্যই বানাতে পারবেন। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে।
রঙিন কাগজ ব্যবহার করে আজকে তুমি অনেক সুন্দর সুন্দর দেখতে বেশ কিছু কালারের প্রজাপতি তৈরি করেছ, যেগুলো খুবই চমৎকার ছিল। আর আমার কাছে তোমার তৈরি করা প্রজাপতি দেখতে অনেক কিউট লেগেছে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা সত্যি অনেক কষ্টকর। এগুলো ঘরের দেওয়ালে লাগালে দেখতে খুব ভালো লাগবে।
আমার নিজের কাছেও অনেক কিউট লেগেছিল প্রজাপতির অরিগ্যামি গুলো দেখতে।
ওয়াও রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন ৫ টি প্রজাপতির অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
ধাপে ধাপে প্রজাপতিগুলো তৈরি করার পর তুলে ধরতে পেরে ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে ভিন্ন ৫ কালারের প্রজাপতির অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া এটা দেখে খুবই ভালো লাগলো। এ ধরনের জিনিস তৈরি করা অনেক কঠিন একটা কাজ। এ ধরনের জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর দেখায়।
আমার কাছে অনেক ভালো লাগে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে। আর এই প্রজাপতি তৈরি করতে পেরে তো আরো ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.