স্বরচিত Poetry: টাকা Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 17.11.2K24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুব ইচ্ছে চমৎকারভাবে বাস্তবিক একটি কবিতা লেখার চেষ্টা করেছি। কবিতার নাম দিয়েছি টাকা। বর্তমানে আমরা টাকার জন্য দিনরাত পরিশ্রম করতে এক পায়ে খাড়া। এবং আমরা অনেকেই আছি যারা টাকার জন্য দিনরাত কাজ করি। অনেকেই আছে টাকার জন্য পুরো রাত জেগে কাজ করার চেষ্টা করে। একটা সময় গিয়ে আমরা নিজের শরীরের অনেক ক্ষতি করি রাত জেগে জেগে। অতিরিক্ত কাজের প্রেসার মাথায় নিয়ে। ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে মানসিক চাপ দেখা দেয়। এবং বিভিন্ন অসুস্থতায় আমাদের জীবন জর্জরিত হয়। তখন ইনকাম করার টাকার চাইতে অনেক অনেক গুণ বেশি টাকা খরচ হয় শারীরিক চিকিৎসার জন্য। অনেকে তো আবার জীবনের চেয়েও বেশি মূল্যায়ন করে শুধু টাকাকে। টাকাকে জীবনের চাইতে উর্ধ্বে নিয়ে যায়। তখন নিজের জীবনকে আর জীবন মনে করে না। কিন্তু সব কিছু আমাদের জীবনের নিচে। আর আমাদের জীবনটা দুনিয়ার সব কিছুর উদ্দেশ্য। সৃষ্টিকর্তা আমাদের জীবনকে সকল বস্তুর উদ্যয় সৃষ্টি করেছেন। কিন্তু আজ আমরা নিজের জীবনটাকে সকল বস্তুর জন্য করে ফেলেছি। এই বিষয়গুলো আমাদের জীবনে খুবই মূল্যবান। এজন্য আমি সবাইকে বলব নিজের শরীর ঠিক রেখে, সুস্থ থেকে, টাকা উপার্জন করার জন্য। একবার অসুস্থ হলে তখন আর টাকা দিয়ে তা সামাল দেওয়া যাবে না। আশা করি আপনাদের সবার আজকের এই চমৎকার কবিতাটি অনেক ভালো লাগবে।

স্বরচিত কবিতা: টাকা


টাকার জন্য জীবন,
করে নষ্ট অনেকে।
নষ্ট জীবন ঠিক করতে ,
পারেনা টাকা দিয়ে।

কি হলো টাকা দিয়ে ,
পারল না আর জীবন বাঁচাতে।
জীবনের জন্য টাকা ,
টাকার জন্য জীবন নয়।

তাইতো ইমাম বলেছিল ,
টাকা হল বস্তু সদায়।
জীবনের জন্য টাকা ,
টাকার জন্য জীবন নয়।

জাত ধর্ম ভুলে গিয়ে,
টাকাকে জীবন মনে করে।
সম্পর্ক সব নষ্ট করে,
টাকার পিছে ঘুরে ঘুরে।

নষ্টের মূল টাকা সদায়,
টাকাই আপনের আপন।
টাকা লাগবে জীবনে ,
জীবন আমার সব কিছুর আগে।

রাত জেগে কাজ করে,
শুধু টাকার আশায়।
হাজার রোগে অসুস্থ হই ,
টাকা যায় তখন অনেক গুন।

(সমাপ্ত)

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000163454.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

টাকা নিয়ে আপনি যেটুকু লিখেছেন পুরোটাই বাস্তবিক কথা। কবিতা বাস্তব জীবনের অনেক তেতো কথা সুন্দর করে বলে ফেলে। আপনিও কবিতাকে আশ্রয় করে এমনই তিক্ত কথাগুলো গুছিয়ে বললেন। অথচ দেখুন এই মনুষ্য প্রজাতির নির্দ্বিধায় টাকার পেছনেই ঘুরতে থাকে। যেন জীবনে টাকা ভিন্ন আর কিছুই নেই।

 2 years ago 

আসলে টাকা এমন একটা জিনিস, যেটা জন্য প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করে। এটার পিছনেই জীবনের সময়টা দিয়ে দেয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

টাকা নিয়ে খুব সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি কিন্তু বাস্তবিক। বাস্তবে টাকা ছাড়া জীবন অচল। আর আমি মনে করি যার টাকা আছে তার সম্মানও আছে। তাই বেশী বেশী টাকা কামাতে কামাতে অসুস্থ্য হওয়াও ভালো।

 2 years ago 

আসলে বাস্তব জীবনে টাকা ছাড়া জীবন অচল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া অনেকেই আছে টাকার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ করে দেয়। কিন্তু তাদের ছোটা শেষ হয় না। যাই হোক সেই টাকা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলো একেবারে বাস্তব সম্মত মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি এই বিষয়টা নিয়ে সুন্দর একটা কবিতা লেখার জন্য।

 2 years ago 

টাকা নিয়ে বাস্তবতার আলোকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ছন্দে মিলিয়ে লিখেছেন। যার কারণে আরো বেশি ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাস্তবতার আলোকে কবিতাটা লিখতে পেরে ভালো লেগেছে।

 2 years ago 

তুমি আজকে টাকা নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছ। যেটার মধ্যে বাস্তব কথাগুলোকে অনেক সুন্দর করে তুলে ধরেছ। কবিতার ছোট ছোট লাইনগুলোর মধ্যে তুলে ধরেছ বাস্তবের অনেক বড় কথাগুলো। তোমার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। তোমার লেখা কবিতার প্রত্যেকটা লাইন ছিল জাস্ট অসাধারণ। আসলে মানুষ প্রতিনিয়ত টাকার পিছনেই ছুটে বেড়ায়। যার জন্য নষ্ট হয় হাজারো সম্পর্ক।

 2 years ago 

এই কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে বাস্তবতার কথা গুলো তুলে ধরতে পেরে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

হ্যাঁ সরকার যদি এই জায়গাটা আমলে নেয় সেক্ষেত্রে জায়গাটা নিয়ে যদি টুকটা কাজ করে সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে। এর আগেও আপনার অনেকগুলো পোস্টে এই জায়গাটা সৌন্দর্য সম্পর্কে দেখেছি সুন্দর ফটোগ্রাফিতে জায়গাটার সৌন্দর্য আরো দারুন হবে তুলে ধরেন।

 2 years ago 

আপনি কি মন্তব্য করলেন আমি কিছুই বুঝলাম না ভাই।

 2 years ago 

টাকা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর কবিতা লিখতে পেরে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছে।

 2 years ago 

পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকার খুবই প্রয়োজন ভাইয়া। টাকা না থাকলে বোঝা যায় কে আপন কে পর। তবে এমনও করা যাবে না যে টাকার পিছনে ছুটে ছুটে জীবনটাই একসময় শেষ হয়ে যায়। দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন এটা ঠিক, তবে জীবনটা কেউ ভালোভাবে উপভোগ করা দরকার।

 2 years ago 

আসলে টাকাই আমাদের জীবনের সবকিছু না। ঠিক বলেছেন আপনি, টাকা কে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেলে জীবনের কোন মূল্য থাকবে না। কবিতার মধ্যে বাস্তব কথা গুলোই লিখেছেন আপনি। কবিতাটা সত্যি দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

টাকা যেমন আয় করা দরকার, তেমনি ভাবে জীবনটা উপভোগ করাও দরকার। ভালো লাগলো আপনার মন্তব্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38