General Writing: "মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না"

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 26 ডিসেম্বর ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000199037.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছে বিজয়ী হওয়ার জন্য। পরাজয়ের জন্য কেউই সৃষ্টি হয়নি। একটা মানুষকে হয়তো পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু একটা মানুষকে কখনো হারানো যায় না। যতক্ষণ না মানুষ নিজের থেকে হাল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কেউ পারবে না তাকে হারাতে। অনেক মানুষ অনেক রকম ভাবে চেষ্টা করে একটা মানুষকে হারানোর জন্য। কিন্তু সেই মানুষটাকে অবশ্যই ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। আর ভালোভাবে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাকে এটা মনে করতে হবে তাকে নিজের জীবনে অবশ্যই বিজয়ী হতে হবে। পরাজয় হলে চলবে না। অনেক মানুষ অনেক রকম ভাবে চেষ্টা করবে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য। হয়তো অনেকে ধ্বংস করতে পারবে। কিন্তু এটা করে কি লাভ হবে।

অন্যের ক্ষতি করে কখনো কেউ ভালো থাকতে পারে না আর পারবেও না। আর এটা চিরন্তন এবং বাস্তবিক একটা সত্য কথা। একদিন না একদিন তার কাজের ফল তাকে অবশ্যই পেতে হবে। একটা মানুষের কখনোই উচিত হবে না অন্যকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া। আসলে একজন মানুষ অন্যজনের কখনোই ভালো দেখতে পারে না। বিশেষ করে যাদের মন-মানসিকতা অনেক বেশি খারাপ তারা। কিন্তু ভালো মানুষরা চায় অন্যরাও যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। সবাই যেন সফলতার অর্জন করতে পারে। কিন্তু খারাপ মানুষগুলো এটা কখনো চায় না। তাইতো অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে।

কেউ কেউ এইসব কাজ খুব ভালোভাবেই সম্পূর্ণ করতে পারে, আবার কেউ কেউ পারেনা। আজ পর্যন্ত আমি এটাই বুঝতে পারলাম না অন্যকে ধ্বংস করে দিয়ে মানুষ নিজে কি লাভ করে। কথায় আছে না অন্যের জন্য ফাঁদ পাতলে, সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। ঠিক তেমনি ভাবে অন্যের ক্ষতি করার ফলে নিজের আরো বেশি ক্ষতি হয়ে যায় কোনো না কোনো দিক দিয়ে। আমাদেরকে তো অনেকেই চেষ্টা করবে হারানোর জন্য, কিন্তু তাদের ফাঁদে পা দিলে হবে না। এরকম কাজের উদ্দেশ্য গুলো অনেক বেশি খারাপ। আর খারাপ মানুষের খারাপ উদ্দেশ্য কখনোই পূরণ হয় না। আর যারা আমাদেরকে হারানোর চেষ্টা করবে তারা এটা কখনো পারবে না। কারন আমরা পরাজয়ের জন্য সৃষ্টি হইনি। একটা মানুষকে এভাবে হারানো যায় না।

মানুষ চেষ্টা করলে কত কিছুই তো পারে। তাহলে আমরা কেন পারব না নিজের জীবনে বিজয়ী হতে। একটা কথা আছে না, গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষ নয়। কিন্তু গরিব হয়ে মারা যাওয়াটাই বড় দোষ। ঠিক এগুলোর ক্ষেত্রেও এরকমই। জীবনে পরাজয় অবশ্যই আসবে, তবে হাল ছেড়ে দিলে আমাদের হবে না। খারাপ মানুষ গুলোর সঙ্গ ছেড়ে দিয়ে সৎ পথে সামনের দিকে এগিয়ে যেতে থাকলে, আমাদেরকে কখনোই কেউ হারাতে পারবে না। আমরা অবশ্যই বিজয়ী হবো। আর নিজের জীবনে সফলতা অর্জন করে ভালো কিছু করতে পারবো। তখন দেখা যাবে সেই মানুষগুলোই পস্তাবে, আমাদের সাথে এরকমটা করার জন্য। তাই সবসময় নিজেকে ঠিক রাখতে হবে।

এক একজন মানুষ এক এক পদ্ধতিতে চেষ্টা করে আমাদেরকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা নিজে ঠিক থাকলে সবকিছু অবশ্যই ঠিক থাকবে। তবে সবকিছুর জন্য একটু সময়ের প্রয়োজন। যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সফলতার মাধ্যমে তাদেরকে আমাদের ক্ষমতা দেখিয়ে দিতে হবে। আর এরকম কাজের ফল তারা কখনো না কখনো পাবে। সফলতার মাধ্যমে এগুলোর প্রতিশোধ নিতে হবে। আর এই জন্য আমাদের অবশ্যই ভালোভাবে এগিয়ে যেতে হবে। নিজের জীবনে ভালো কিছু করতে হবে। যেন আমরা জয়ী হয়ে ফিরতে পারি। যেন পরবর্তীতে কেউ আমাদের দিকে তাকিয়ে কথা বলতে ১০ বার ভাবে। আজকে এই পর্যন্তই লেখার জন্য চেষ্টা করলাম। পরবর্তীতে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

1000210219.jpg

1000210221.jpg

Screenshot_20241225_134704_SuperWalk.jpg

 2 years ago 

তোমার এই কথাটার সাথে আমি সম্পূর্ণভাবে এক। আসলে একটা মানুষকে ধ্বংস করা গেলেও কখনোই হারানো যায় না। আর এই জন্যই তো এরকম কিছু মানুষের হয়েছে, যারা অন্যদেরকে ধ্বংস করার জন্যই ব্যস্ত থাকে হারাতে পারে না বলে। এই বিষয়টা নিয়ে অনেক সুন্দর একটা পোস্টে লিখেছ। যেটা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমিও সবসময় এরকমটাই মনে করি। একটা মানুষকে হারানো কখনো যায় না।

 2 years ago 

হেরে যাওয়ার জন্য মানুষের জন্য জন্ম হয়নি। মানুষ কে বিধ্বস্ত করা যায় কিন্তু কখনও ধ্বংস করা যায় না। সে বার বার ফিরে আসে এবং নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করে। বেশ দারুণ লিখেছেন ভাই। পড়ে খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আসলেই হেরে যাওয়ার জন্য কোনো মানুষের জন্ম হয়নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38