নাটক রিভিউ :- " স্কুল গ্যাং সিজন ২ " ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 28 ডিসেম্বর 2024 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাটক রিভিউ। নাটকের নাম হচ্ছে স্কুল গ্যাং সিজন ২ । নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে । বেশি দিন ধরে আমি এই নাটকটি দেখছিলাম। যদি এটা অনেক আগেই বের হয়েছে। তবে যেহেতু এই নাটকটি বেশ কিছুটা পর্ব তৈরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা একটা করে পর্ব শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে নাটকের ৯ তম পর্ব টা শেয়ার করবো। আশা করি রিভিউটা পড়ে আপনাদের ভালো লাগবে।

IMG_20241223_205351.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নাটক সম্পর্কে কিছু তথ্য :-

নামস্কুল গ্যাং সিজন ২
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনাআর্থিক সজীব।
অভিনয়েশহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, তামিম খন্দকার, শায়লা সাথী, সিয়াম মৃধা , আরোহী মিম, মিরাজ খান, আদর আহমেদ , নাজিয়া বর্ষা, সাকিব সিদ্দিকি, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত , রকি খান, ফারুক আল ফারুকী সহ আরো অনেকে।
প্রধান সহকারী পরিচালকমামুন অর রশিদ
সম্পাদনাসাইদুর রহমান সবুজ
মিউজিকবি এইচ পারভেজ

কাহিনী সারসংক্ষেপ

এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, সিয়ামের বাবা নতুন স্যারটার সাথে কথা বলছে। আর স্যার কে বলতে থাকে যেন আরোহীর উপর ভালোভাবে খেয়াল রাখে, আর পড়ালেখা যেন ভালোভাবে করায়। তখন স্যার উনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর সিয়াম তার বাবাকে বলে সে কখনোই তার বাবার মত হতে চায় না। সে এমন একজন বাবা হবে যেন নিজের সন্তানকে সময় দেয়। এরপর তার বাবাও এ বিষয়ে কথা বলে। তারপর আমরা সাকিবকে দেখতে পাই, মেয়েটার উপর একেবারে সিরিয়াস হয়ে গিয়েছে। আর এসব কিছু মিরাজকেই বলছিল। অন্যদিকে ওখানে শান্ত এসে নাজিয়ার বিষয়টা তাদের দুজনকে বলে দেয়। আর তখন তারা আদর স্যারের বারোটা বাজানোর জন্য একটা প্ল্যান করবে ভাবে।

IMG_20241223_205404.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

তারপরে আমরা সিয়ামকে দেখি কোথাও যাচ্ছিল। আর তখনই সাথীকে দেখে। আর তাকে ডেকে সবকিছু বলে। আর সাবধানে থাকার জন্য বলে। এমনকি নতুন স্যারের কথাটাও বলে। তারা কথা বলার সময় তামিমের বন্ধু তাদেরকে দেখে ফেলে আর তামিমকে বিষয়টা বলে। অন্যদিকে সিয়াম ও তামিমের ওই বন্ধুকে দেখতে পায়। কিন্তু তাকে কিছু না বলে সে গাড়ি নিয়ে চলে যায়। তারপরে সাকিব, শান্ত আর মিরাজকে দেখি নাজিয়ার বাসায় এসেছে। আর তখনই তারা নাজিয়ার মাকে চা বানানোর কথা বলে, আর তারা আদর স্যারের কাছে পড়বে বলে দেয়। নাজিয়াকে দেখতে পাই অনেক বেশি বিরক্ত বোধ করছিল। অন্যদিকে আদর স্যার নাজিয়াকে না পড়িয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকে। তারা যখন কথা বলছিলেন তখনই ওখানে সাকিব-শান্ত আর মিরাজ চলে আসে।

IMG_20241223_205433.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আর অনেক হাসাহাসি করছিল। তারপর তারা আদর স্যারকে বলে আমরাও আপনার কাছে পড়তে চাই। নাজিয়া ও স্যারকে বলে যেন সবাইকে একসাথে পড়ায়। আর স্যার কালকে ক্লাসে পড়াবে বলে উঠে চলে যায়। স্যার চলে যাওয়ার সময় নাজিয়ার মা বিষয়টা জিজ্ঞেস করায় স্যার বলে দেয়। আর তখন নাজিয়ার মা নাজিয়ার কাছে এসে বিষয়টা জিজ্ঞেস করে। নাজিরার মা তো এই বিষয়টা নিয়ে অনেক বেশি রেগে যায়। আর নাজিয়ার বন্ধুদের কেউ বিভিন্ন কথা বলতে থাকে। এরপর নাজিয়া তার মাকে সবকিছু বলে দেয়। অন্যদিকে নাজিয়ার মা তো রাজী হয়ে যায় প্রস্তাবটার জন্য। কিন্তু নাজিয়া এতে রাজি নয়। আর তার বন্ধুরা ও মন খারাপ করে ওখান থেকে চলে যায়। রাতের বেলায় আমরা দেখি সাথী একা একা তার খালামনির বাসা থেকে ফিরছে। আর তাকে কিছু ছেলে এসে ধরে। আর তখনই তামিম এসে তাকে বাঁচায়। তামিম আসলে সাথীর কাছে ভালো সাজার চেষ্টা করছিল।

IMG_20241223_205708.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এরপর সাথী তামিমকে একটু বিশ্বাস করে। আর তামিম তাকে এগিয়ে আসার কথা বলে। সাথী প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তামিম বিভিন্ন কথা বলে রাজি করায়। বাসার কাছে আসলে সাথী তামিমের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সাথী চলে যাওয়ার পর ওখানে তামিমের বন্ধু আসে, আর তারা কথা বলে এই বিষয়টা নিয়ে। তাদের কথা শুনে বোঝা যায় তারা আসলে স্কুল গ্যাং কে ধ্বংস করতে চায়। সকালবেলায় দেখি সাকিব, শান্ত আর মিরাজ একটা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে ওই নতুন মেয়েটার জন্য। তারা কিছুক্ষণ কথা বলার পর ওই মেয়েটাকে দেখতে পায়।

IMG_20241223_205738.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

আর সাকিব তো গার্লফ্রেন্ড বলে তাকে ডাকতে থাকে। অন্যদিকে এটা দেখে মেয়েটা অনেক রেগে যায়। আর সাকিব তখন তার প্রশংসা করতে থাকে। এভাবে তারা বেশ কিছু কথা বলতে থাকে। সাকিব মেয়েটাকে ভালোবাসে এটা বলার পর মেয়েটা তার কাছ থেকে প্রেমপত্র চায়। আর তখন সাকিব বলে তার বন্ধুদের কাছে নাকি প্রেমপত্র আছে। এভাবে তারা বেশ কিছুক্ষণ কথা বলছিল। আর মেয়েটাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলায় মেয়েটা তার নাম বলে দেয়। আসলে মেয়েটার নাম অনন্যা। তারপর তারা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।

ব্যক্তিগত মতামত

এ পর্বে আমরা দেখি তামিম অনেক বড় একটা ষড়যন্ত্র করছে স্কুল গ্যাং এর সবাইকে নিয়ে। আসলে ও চায় সাথীকে নিজের প্রেমে ফেলে সবাইকে শাস্তি দিতে। যেন স্কুল গ্যাং পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে আবার সাকিব অনন্যা নামের মেয়েটার উপর একেবারে সিরিয়াস হয়ে গিয়েছে। সে চায় যেন অনন্যা তার সত্যিকারের গার্লফ্রেন্ড হয়। এখন তাকে বিভিন্নভাবে পটানোর চেষ্টা করছে। দেখা যাক মেয়েটা পটে কিনা। আর সাথী এবং তার বন্ধুদের সাথেই বা কি হবে। তামিম আসলে নিজের কিছু লোকজনকে পাঠিয়ে সাথীকে বাঁচিয়ে নিজেই হিরো সেজে যায়। দেখা যাক এখন পরবর্তীতে কি হবে। আশা করছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আমি চেষ্টা করবো পরবর্তী পর্ব তাড়াতাড়ি শেয়ার করার জন্য।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকের লিংক

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

1000212289.jpg

1000212291.jpg

Screenshot_20241226_235839_SuperWalk.jpg

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে স্কুল গ্যাং সিজন ২ নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটক দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে লেখাগুলো তুলে ধরেছেন। এত সুন্দর ভাবে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

নাটকের এই পর্বটা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

স্কুল গ্যাং নাটকটি আসলেই অনেকটা ইন্টারেস্টিং। তারমধ্যে আজকের এই পর্ব তথা নবম পর্ব আপনার পোস্ট রিভিউ পড়ে অনেক বেশি মজা পেলাম। মনে হচ্ছে আদর স্যারের বারোটা বেজে যাবে। সেই সাথে তামিম সাথীকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেটার ফলাফল কি হয় দেখা যাক পরবর্তী পর্বে। স্কুল গ্যাং সিজন টু এর নয় তম পর্বটি ভীষণ ভালো লাগলো আপনার রিভিউ। পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য অপেক্ষায় রইলাম ভাই।

 2 years ago 

আমি চেষ্টা করেছি নাটকের প্রতিটা পর্বের রিভিউ একে একে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্কুল গ্যাং নাটকের বেশ কয়েকটি এপিসোড আমি দেখেছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে স্কুল গ্যাং নাটকের একটি নতুন এপিসোড রিভিউ করেছেন। আসলে, স্কুল গ্যাং নাটকের সব থেকে বেশি পারফরম্যান্স করেছিলেন নাজিয়া বর্ষা।আর এই নাজিয়া বর্ষা কে নিয়ে সকল ধরনের আয়োজন।

 2 years ago 

আমার কাছে তো দারুন লেগেছিল নাটকটা। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

স্কুল গ্যাং নাটকের নবম পর্বের রিভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার কাছে পুরো রিভিউটা পড়তেও অনেক বেশি ভালো লেগেছে। স্কুল গ্যাং নাটক টা আমার অনেক পছন্দের ছিল। এই নাটকের কাহিনী খুব সুন্দর। নাটকটা অনেক আগেই দেখেছিলাম। তুমি এখন নাটকের প্রতিটা পর্বের রিভিউ একে একে শেয়ার করছো দেখে ভালো লাগলো। তামিম তো দেখছি এখন সাথীর কাছে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করবো। এই পর্বের রিভিউটা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38