🎨 ART : ফুল আর পাখির আর্ট ✅

in আমার বাংলা ব্লগlast year

ABB 11 ডিসেম্বর 2k24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000198872.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুল আর পাখির আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ফুল আর পাখির আর্ট ভালো লাগবে।

বিভিন্ন রকম আর্ট করতে আমি অনেক বেশি পছন্দ করি। তাই তো যখনই সময় পাই তখনই আর্ট করার জন্য বসে পড়ি। রং কলম দিয়ে আর্ট করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। রং কলম গুলো দিয়ে আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে কালারটা অনেক সুন্দরভাবে ফুটে উঠে। কারণ রং কলম গুলোর কালার অনেক সুন্দর। আজকে আমি অনেক সুন্দর দেখতে একটা পাখি আর কিছু ফুলের আর্ট করেছি। দেখে যেন মনে হচ্ছে পাখিটা এক্ষুনি এসে ফুলের মধ্যে বসবে। এরকম আর্টগুলো করা সহজ মনে হয়। কিন্তু এগুলো করা তত বেশি সহজ নয়। আমি চেষ্টা করেছি এই আর্টটা করার পদ্ধতি ধাপে ধাপে সবার মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আর্টটি করার পদ্ধতি।

উপকরণ

আঁকার খাতা
কলম
কালারফুল কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

  • প্রথমে আমি কালো মার্কার কলম দিয়ে পাখির চোখ আর ঠোঁট এঁকে নিলাম। তারপর পাখির ডানার কিছু অংশ এঁকে নিলাম।

IMG_20241201_162829.jpg

  • এভাবে অনেক সুন্দর করে পুরো পাখিটা এঁকে নিলাম। তারপরে পাখির ঠিক সামনে দুইটা ফুল এঁকে নিলাম সুন্দর করে।

IMG_20241201_163410.jpg

  • তারপরে একটা ফুলের মধ্যে গোলাপি কালার করে নিলাম। এরপর আরেকটা ফুলের মধ্যে নীল কালার করা শুরু করলাম রং কলম দিয়ে।

IMG_20241201_163430.jpg

  • এভাবে অনেক সুন্দর করে ফুল গুলোর মধ্যে কালার করলাম। তারপরে পাতার মধ্যে সবুজ কালার করে নিলাম।

IMG_20241201_163452.jpg

  • এরপর নীল কালারের রং কালার দিয়ে পাখির মধ্যে কিছু কালার করে নিলাম।

IMG20241125205007.jpg

  • এরপর আরো কয়েকটা কালার দিয়ে পাখির অন্য অংশ গুলোর মধ্যে কালার করে নিলাম। এভাবে আমি আজকের আর্ট টি সম্পূর্ণ করলাম।

IMG20241125205217.jpg

ফাইনাল আউটপুট

1000198872.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

Facebook https://www.facebook.com/share/dmrP6kBb2dC23z7z/


নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

1000163454.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

তুমি আজকে অনেক সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছ। কালারফুল পাখি এবং ফুলের এই আর্ট টা অসম্ভব সুন্দর হয়েছে। বিভিন্ন কালারের রং কলম দিয়ে এই আর্ট করায় দেখতে বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দরভাবে তুমি আজকের এই আর্ট ফুটিয়ে তুলেছ। এরকম আর্ট গুলো সব সময় আমার ভালো লাগে।

 last year 

তুমি ঠিক বলেছ, ভিন্ন ভিন্ন কালারের রং কলম ব্যবহার করে এই আর্ট করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছিল।

 last year 

1000242009.jpg

1000242011.jpg

 last year 

ব্রাশ পেন দিয়ে চমৎকার পাখি এঁকেছেন। আর রংটাও এতো সুন্দর দিয়েছেন যে ভীষণ উজ্জ্বল লাগছে৷ ফ্রী হ্যান্ড সরাসরি কালো পেন দিয়ে পাখি এঁকে ফেলেছেন দেখে বোঝাই যায় আপনি অঙ্কনে কতটা পটু৷

 last year 

চেষ্টা করি সব সময় এরকম সুন্দর আর্ট করার জন্য।

 last year 

আপনি যে ভিন্ন রকমের আর্ট করতে পছন্দ করেন তা আপনার সুন্দর আর্ট দেখেই বোঝা যায়।চমৎকার সুন্দর আর্ট করেছেন ভাইয়া।দারুণ হয়েছে আপনার আর্ট পদ্ধতি। এরকম দৃশ্য কিন্তুু মাঝে মাঝে বাস্তবে দেখা যায়।এক ধরনের পাখি আছে যা ফুলের মধু খায়।দারুণ আর্ট করেছেন ভাইয়া।আর্ট টি প্রাণবন্ত হয়েছে। অসাধারণ আর্ট করেছেন ভাইয়া।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

আমার এই আর্ট অসাধারন ছিল এটা ভাবতেই তো ভালো লাগছে।

 last year 

খুব সুন্দর করে রং কলম গুলো দিয়ে আপনি এই পাখি এবং ফুলের ডিজাইন করেছেন। প্রথমে এঁকে নিয়েছেন তারপর কালার করেছেন, এ জন্যই বেশ দারুণ দেখতে হয়েছে। কালার কম্বিনেশনটাও খুব ভালো ম্যাচ করেছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কালার কম্বিনেশন টা ম্যাচ করেছে শুনে ভালো লাগলো।

 last year 

ফুল এবং পাখির খুব সুন্দর একটা আর্ট করেছেন আপনি। পাখিটাকে বেশ চমৎকার লাগছে দেখতে। কালার টা দেখে মাছরাঙ্গা পাখির কথা মনে পড়ে গেল। কালারটা সেইভাবেই করেছেন। এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে এই পাখিটা মাছরাঙ্গা পাখির মতোই দেখতে।

 last year 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ফুল আর পাখির আর্ট করেছেন। আপনার আর্ট করা পাখির দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। এছাড়া ও ফুলের আর্ট টি বেশ দারুন হয়েছে।

 last year 

আর্ট করা পাখির দৃশ্য অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো। আমি একজন আপু না ভাই। যাই হোক আপনার মন্তব্য পেয়ে ভালো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফুল আর পাখির আর্ট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আমার কাছে আপনার প্রতিটি আর্ট অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ফুল এবং পাখির আর্ট করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64061.63
ETH 1777.68
USDT 1.00
SBD 0.39