ডাই : ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি।
ABB 22.2.25 ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।
ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমি খুবই ভালোবাসি বিশেষ করে আমার কাছে সুন্দর সুন্দর ডাইগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। আজকে আমি সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছি। আর এই ওয়ালমেট তৈরি করার পর দেখতে খুবই ভালো লেগেছিল। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করা সহজ মনে হলেও তত বেশি সহজ নয়। অনেক সময়ের প্রয়োজন হয় ক্লে দিয়ে কিছু তৈরি করতে। আমি মনে করি যারা কখনো ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করেনি, তাদের চেষ্টা করা উচিত। চেষ্টা করলে অবশ্যই পারবে। ফুলদানির মধ্যে অনেক কালারের ফুল রয়েছে, আমি এরকম একটা ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আমি সময় পেলে চেষ্টা করি এরকম জিনিস গুলো তৈরি করার জন্য। কালকে রাতের দিকে একটু হাতে সময় পেয়েছিলাম। আর তখন আমি ক্লে নিয়ে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে ফেলেছিলাম। ধাপে ধাপে সুন্দর করে এটা তৈরি করার পদ্ধতি তুলে ধরলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাপগুলো।
উপকরণ
ক্লে
কাগজ
গাম
কাঁচি ✂️
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা মোটা কাগজ চারকোনা করে কেটে নিলাম। এরপর সুন্দর করে একটা ফুলদানি তৈরি করে নিলাম। আর কাগজটার উপর বসিয়ে নিলাম।
ধাপ 2️⃣
তারপর লাল এবং হলুদ কালারের ক্লে নিয়ে সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ 3️⃣
আর এভাবে বেশ কয়েকটি কালারের ক্লে দিয়ে ফুল তৈরি করলাম।
ধাপ 4️⃣
তারপর আমি ফুলদানির উপরের দিকে অনেক সুন্দর করে ফুলগুলো একে একে লাগিয়ে নিলাম একটু দূর দূর করে।
ধাপ 5️⃣
এরপর আমি সবুজ কালারের ক্লে নিলাম, আর অনেকগুলো পাতা তৈরি করলাম। এরপর গুলো বসিয়ে নিলাম।
ধাপ 6️⃣
এরপর পাতা গুলোর মধ্যে দাগ দিয়ে ডিজাইন করে নিয়ে সবুজ কালারের আরো কিছু ক্লে লাগিয়ে নিলাম।
ধাপ 7️⃣
তারপর কাগজটার চারপাশে ক্লে লাগিয়ে নিয়ে দাগ দিয়ে ডিজাইন করে নিলাম। এভাবেই আমি আজকের এই ওয়ালমেট তৈরি করলাম। আশা করি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।ক্লে নরম জিনিস হওয়ায় এই ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি ক্লে ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার প্রতিটি ডাই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।
ধৈর্য ধরে করলে আসলেই সুন্দর হয়।
https://x.com/NARocky4/status/1892632232554332454?t=7rWwJ3zhevmkQ2M7xyRM_g&s=19
ক্লে দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমি যদিও ক্লে দিয়ে খুব একটা কিছু তৈরি করতে পারিনা তবে দেখতে ভীষণ ভালো লাগে। আজ আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার লাগছে ওয়ালমেট। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই ওয়ালমেট গুলো খুব কাজে দেয়। চমৎকার ওয়ালমেট তৈরি করা সম্পন্ন পদ্ধতি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমি অনেক পছন্দ করি এভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে ক্লে দিয়ে।
আপনার হাতের কাজগুলো আমার বেশ পছন্দের। আপনি সময় দিয়ে তৈরি করেন বলে এত সুন্দর হয়। বিশেষ করে ক্লে দিয়ে তৈরি করেছেন তাই দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন রংবেরঙের কালার দিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
এত সুন্দর ওয়ালমেট তৈরি করার পর খুব ভালো লেগেছে।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
আমার তৈরি ওয়ালমেট দেখে আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।
বা বাহ ক্লে দিয়ে এরকম চমৎকার ওয়ালমেট বানানো যায় আপনার পোস্ট না দেখলে অবশ্যই অজানাই থেকে যেতাম। ভিন্ন ভিন্ন কয়েকটি কালারের ক্লে এর সমন্বয়ে দৃষ্টিনন্দন একটি ওয়ালমেট বানিয়েছেন। ফুলদানি,ফুল এবং পাতাগুলোর কম্বিনেশন চমৎকার হয়েছে।
আমি প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করে। ঘরে এ ধরনের ওয়ালমেট থাকলে দেখতেও ভালো লাগে।বেশ দক্ষতার সাথে সুন্দর একটি ওয়ালমেট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।
এগুলো করার জন্য প্রচুর দক্ষতার প্রয়োজন।
ক্লে দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। চারপাশের বর্ডারটা বেশ দারুন লাগছে দেখতে। ফুলদানির মধ্যে বিভিন্ন রংবেরঙের ফুল গুলো খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। এগুলো ডেকোরেশন করে রাখলে দেখতেও ভালো লাগে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
এতটা আকর্ষণীয় আমার এই ওয়ালমেট লাগছে শুনে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ আপু।