মজাদার বেগুনির চপ রেসিপি😋\\১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মজাদার বেগুনির চপ রেসিপি😋। এই চপ ছাড়া আমার ইফতারিই হয়না। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি। প্রায় সময় আমার আম্মু এটি করে,বাসার সবাই মজা করে খায়। এখনতো ইফতারিতে আরো প্রয়োজনীয় একটি রেসিপি।
আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

রেসিপিটির ফাইনাল লুক

Screenshot_20220407-145753_GridArt.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • বেগুন
  • বেসন
  • লবন
  • ফ্রুট কালার
  • খাওয়ার সোডা
  • রসুন বাটা
  • সয়াবিন তেল

20220403_163837.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে একটি বাটিতে বেসন নিয়ে নিলাম। বেসন এর মধ্যে পরিমাণমতো লবন, ফ্রুট কালার, রসুন বাটা ও খাওয়ার সোডা দিয়ে দিলাম।

GridArt_20220407_150734656.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে সুন্দর একটি পাতলা ডো তৈরি করলাম।

GridArt_20220407_150843230.jpg

তৃতীয় ধাপ:

  • তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম ও পরিমান মত সোয়াবিন তেল দিয়ে দিলাম।

GridArt_20220407_151008894.jpg

চতুর্থ ধাপ:

  • এখন বেগুনের টুকরো গুলো নিয়ে বেসনের ডো এর মধ্যে দিয়ে দিলাম।

GridArt_20220407_151315825.jpg

পঞ্চম ধাপ:

  • এখন তা ফ্যানের মধ্যে দিয়ে দিলাম।

GridArt_20220407_151345015.jpg

সর্বশেষ ধাপ:

  • ভাবে সবগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর সবগুলো ভালোভাবে ভেঁজে তেল ফ্যান থেকে নামিয়ে নিলাম।

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

20220403_175348.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  

এই রমজানে বেগুনি রেসিপি টি একটি কমন রেসিপি। মোটামুটি সব বাসাবাড়িতে এখন ইফতার পার্টিতে বেগুন রেসিপি টা থেকেই থাকে। তবে এই রেসিপিটা অনেক মজাদার হয়ে থাকে বলে সবাই মোটামুটি পছন্দ করে আমার মনে হয়। আপনারই রেসিপি তৈরি টি সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার আগামীর জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 4 years ago 

ইফতারের সময় আমরা যে চপগুলো খাই সেই চপ গুলোর মধ্যে বেগুনির চপ আমার খুবই পছন্দের।
আপনার তৈরি করা বেগুনির চপ গুলো দেখতে খুবই সুস্বাদু ও লোভনীয় লাগছে আপু। বেগুনির চপ তৈরির ধাপ গুলো আপনি খুবই গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 4 years ago 

এই রমজানে ইফতারের সময় বেগুনির চপ আমার খুব পছন্দের একটি খাবার। ইফতারের সময় বেগুনির চপ থাকলে ইফতারের আমেজটাই যেন অন্যরকম হয়ে যায়। আপনি খুব চমৎকার করে বেগুনির চপ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার বেগুনির চপ টি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

এই রমজানে বেগুনের চপ খেতে অনেক ভালো লাগে আপু। আপনি মজাদার বেগুনের চপ তৈরি করেছেন। আপনার তৈরি বেগুনের চপ দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

বেগুনের চপ আমার খুবই প্রিয় এই রমজানে ইফতার পার্টিতে প্রতিদিনই আছে বেগুনের চপ আপনি খুব লোভনীয় ভাবে প্রস্তুত প্রণালি উপস্থাপন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল

বেগুনি আমাদের ইফতারের অন্যতম অনুষঙ্গ। আমার বাসায় ইফতারে বেগুনি থাকে সব সময়। কিন্তু আপনি বেগুনি বানাতে ফুড কালার কেন ব্যবহার করেছেন সেটা বুঝতে পারলাম না। আমাদের এখানে ফুড কালার ব্যবহার করা হয় না। সারাদিন রোজা থাকার পর যদিও এই ধরনের ভাজাপোড়া খাবার খাওয়া ঠিক না কিন্তু তারপরও এই ধরনের খাবার ছাড়া আমাদের ইফতার সম্পন্ন হয় না। সুন্দরভাবে আপনার রেসিপিটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমিও সাধারণত ব্যবহার করিনা। কিন্তু এখানে ব্যবহার করেছি কালার সুন্দরের জন্য। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 4 years ago 

বেগুনের চপ খেতে আমার খুবই ভালো লাগে। রমজান মাস ব্যতীত আমি মাঝে মাঝেই,এই বেগুনের চপ খাওয়ার জন্য আমাদের এখানে ধরলা নদীর তীরে চপের দোকানগুলোতে চলে যাই। আর এখন ইফতারের সময় বেগুনের চপ ছাড়া ইফতারের খাওয়াটা বেশ জমে ওঠে না। আর সেই বেগুনের চপ আপনি খুবই সুস্বাদু করে রেসিপি তৈরি করেছেন। যা দেখে বেশ বুঝতে পারছি বেগুনের চপ গুলো খেতে অনেক অনেক মজাদার হয়েছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

বেগুনের চপ খেতে আমার অনেক ভালো লাগে। আজকে আপনি রমজানের স্পেশাল বেগুনের চপ রেসিপি শেয়ার করেছেন এবং খুব সহজভাবে এটা তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

মজাদার বেগুনির চপ রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছে করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপির উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।

মজাদার বেগুনির চপ রেসিপি শেয়ার করেছেন আপু। চমৎকার লাগল আপনার বেগুনের চপ রেসিপি। দেখে সত্যি খেতে ইচ্ছে করছে। আমার কাছে অনেক ভালো লাগল। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42