ঝোলা ভাত।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

IMG-20231105-WA0030.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ঝোলা ভাতের ফটোগ্রাফি ও ঝোলাভাত নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব।

ছোটবেলায় প্রচুর পরিমাণে ঝোলা ভাত তৈরি করা হয়েছে পাড়ার বান্ধবিরা মিলে। এখন আমাদের বাড়ির মেয়েরা এবং পাশের বাড়ির মেয়েরা অর্থাৎ তারা বন্ধুরা বন্ধুরা যুক্তি করে ঝোলা ভাত তৈরির প্রস্তুতি নিচ্ছিলো। এগুলো দেখে শৈশবের কথা মনে পড়ে গেল । যেমন ছোটবেলায় পাড়ার মেয়েরা একসাথে এভাবে ঝোলা ভাত তৈরি করতাম। ওদেরকে আবার আমাদের এক দাদু ছোট একটি মাটির চুলা তৈরি করে দিয়েছিল। ওরা প্রায় এখানে ঝোলাভসত তৈরি করে। ওরা সবাই আগুন ধরানোর চেষ্টা করছিল। না পেরে পরবর্তীতে আমাকে বলল আন্টি আগুনটা ধরিয়ে দাও। তারপর ওদেরকে আগুনটা ধরিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরপর এসে ওদের ঝোলা ভাতের ফটোগ্রাফি করলাম। বেশ ভালোই পারে ওরা। নিজেরা নিজেরাই সবার ঘর থেকে চাল ডাল আলু সব নিয়ে আসলো। কেউ চাল আনলো তো কেউ ডাল আনলো। আবার কেউ পেঁয়াজ , হলুদ মরিচ তেল অন্যান্য সামগ্রী আনলো। ওদের রান্নার জন্য আবার ছোট ছোট পাতিল ছিল।
ওদের এসব কাজকর্ম দেখে আসলেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও এভাবে যুক্তি করে এটা সেটা নিয়ে এসে ঝোলা ভাত তৈরি করতাম। পরিমাণে অল্প হতো কিন্তু খেতে টেস্টি হতো। আরেকটি মজার বিষয় হল ছোটবেলায় যখন আমাকে বলতাম আম্মু আমরা ঝোলা ভাত তৈরি করব তখন আম্মু বলতো আমার গুলাও রান্না করে দিস যারা আমাকে আর রান্না করতে না হয় । 🤣 যারা গ্রামে থাকে তারা ছোটবেলায় একবার হলেও এভাবে ঝোলা ভাত তৈরি করে। বিশেষ করে মেয়েরা যাইহোক ওদের কথা বলি।

IMG-20231105-WA0026.jpg

  • মেয়েরা আগুন ধরাতে পারছিল না তখন আমি আগুন ধরিয়ে দিয়েছিলাম। ছোট ছোট মেয়েরা লারকি সংগ্রহ করে এনেছিল।

IMG-20231105-WA0027.jpg

  • ওরা প্রথমেই ভাত রান্না করেছিল। কিন্তু মজার বিষয় হলো ওদের ভাতে কোন মাড় ছিল না 🥴।

IMG-20231105-WA0025.jpg

IMG-20231105-WA0028.jpg

  • তারপর ওরা ডাল রান্না করেছে। আমি কিছুই বলেদেইনি। ওরা নিজেরাই নিজেদের থেকে রান্না করেছে।

IMG-20231105-WA0029.jpg

IMG-20231105-WA0024.jpg

  • ডাল রান্না করার পর ডালের পাতিলে পানি দিয়ে ওরা আলু সিদ্ধ করেছিল। ওরা আইটেম বাড়ানোর জন্য আলুর ভর্তা তৈরি করেছিল। ওরা শাক ভাজিও করেছিল। আমি ছিলাম না তাই ফটোগ্রাফি করতে পারিনি। আমার কিছুক্ষণ পরেই দেখি কলাপাতায় ওরা পরিবেশন শুরু করেছে। ছোটবেলায় আমরাও এভাবে কলা পাতায় ঝোলা ভাত খেতাম।
🛑আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার আজকের পোস্টটি পড়ে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। ছোটবেলায় প্রত্যেক শুক্রবারে আমরা এই ঝোলা ভাত খেতাম। কখনো ভর্তা ভাত, কখনো খিচুড়ি অথবা কখনো ডিম। কত ভালো ছিল সেই ছেলেবেলা। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমার সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও ছোটবেলায় সব সময় শুক্রবারে এই ঝোলা ভাত খেতাম। এখন সবাই শুধু স্মৃতি।

 3 years ago 

প্রথমেই ভাবছিলাম যে এই ঝোলা ভাত টি আবার কি? কিন্তু পরে আপনার সম্পন্ন পোস্ট পড়ে হ বুঝতে পারলাম যে এটি কোন ভাত হয়। এটি ঝোলা পাতিল। বেশ ভালো লাগলো এমন একটি পোস্ট পড়ে। সেই ছেলেবেলায় কথা মনে পড়ে গেল। আপনি বেশ সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মঝে আপনাদের ঝোলা ভাত এর পোস্ট শেয়ার করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আহা! ঝোলা ভাত। পোস্টটি পড়ে তো একেবারে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আপু। ছোটবেলায় অসংখ্যবার ঝোলা ভাত খেলেছিলাম। সবাই নিজের বাসা থেকে এটা সেটা নিয়ে এসে, রান্না করে সবাই একসাথে খাওয়ার মজাই ছিলো অন্য রকম। যা ই রান্না করা হতো না কেনো, প্রতিটি খাবার এতো সুস্বাদু লাগতো যা বলার বাহিরে। যদিও মেয়েরাই রান্না করতো। ঝোলা ভাত খাওয়ার পর আমরা আবার নাটকের মতো বিভিন্ন ধরনের অভিনয় করতাম। সেই দিনগুলো আসলেই মধুর ছিলো। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ছোটবেলার৷ কাজকর্ম বলে মনে পড়লে ইচ্ছে করে আবারো সেই শৈশবে ফিরে যাই। আমরাও এভাবে ঝোলা ভাত খাওয়ার পর অভিনয় করতাম।

 3 years ago 

আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো কারন আপনার এই পোস্ট করে ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম। যখন খুব ছোট ছিলাম তখন আমরাও এরকম ভাবে ঝোলা ভাত তৈরি করে খেতাম তবে কলার পাতায় তেমন একটা খাওয়া হয়নি। সত্যিই কলার পাতায় খাওয়ার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে কিন্তু তখন অতটা বুঝতাম না। ছোট ছোট বাচ্চাদের ঝোলা ভাত তৈরি করায় আপনি কিছুটা সাহায্য করেছেন এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঝোলা ভাত এর কথা মনে পড়লেই শৈশবে হারিয়ে যাই। আমরা এভাবে ছোলা ভাত তৈরি করার পর কলা পাতায় খেতাম।

 3 years ago 

আপু আপনার শেয়ার করা পোস্টটি পড়ে ছেলেবেলায় হারিয়ে গেলাম।ফাইনাল এক্সাম শেষ হলে নানু বাড়িতে গেলে আমরা ও এমন পিকনিক করতাম।আম্মু ও আমাদের উৎসাহ দিতো খুব।ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

আসলেই যখন ফাইনাল এক্সাম শেষ হত বছরের শেষে নানু বাড়িতে সব কাজিন একসাথে হতাম। এই শুরু হতে আমাদের সব ধরনের খেলা।

 3 years ago 

আহারে খাবারদাবার আহারে কলার পাতা আহারে আমার ফেলে আসা শৈশব সবি যেন স্মৃতি।
সত্যি আপু আপনার পোস্টটি দেখে যেন আমি নিজেও হারিয়ে যাচ্ছিলাম আমার ছোটবেলায় এরকমভাবে খাবার খেয়েছি বড় ভাই বোন মিলে।
এই সময়টা নিশ্চয়ই আপনি দারুন উপভোগ করেছেন।

 3 years ago 

বাহ সবাই দেখছি ছোটবেলায় এই ঝোলা ভাত খেত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38