বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তার রেসিপি। ‌

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।

কচুর ফুলের ভর্তা কেউ কখনো খেয়েছেন? জাস্ট অসাধারণ একটা রেসিপি। গোলমরিচ রসুন ধনিয়াপাতা ও বোম্বাই মরিচের সাধে কচুর ফুলের ভর্তা জাস্ট অসাধারণ হয়। আগেরদিনে সবাই এই রেসিপিটির সাথে পরিচিত ছিল। কিন্তু এখন অনেকেই এই রেসিপিটি সম্পর্কে ধারনাই রাখে না। এইতো আম্মু কিছুদিন আগেই রেসিপিটি তৈরি করেছে তাই ভাবলাম সাথে সাথে ফটোগ্রাফি করি, আপনাদের সাথে শেয়ার করতে পারব। আমি নিজেও রেসিপিটি সাথে প্রথম পরিচিত হলাম। আম্মু আমাকে বলল এগুলো মানুষ আগে অভাবে খেত।

আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো কচুর ফুলের ভর্তার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20230721-WA0006.jpg

IMG-20230721-WA0010.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • কচুর ফুল
  • বোম্বাই মরিচ
  • গোলমরিচ
  • শুকনো মরিচ
  • লবন
  • রসুনের কোষ
  • পেঁয়াজ
  • বিলাতি ধনিয়া পাতা

IMG-20230721-WA0011.jpg

IMG-20230721-WA0005.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি প্রচুর ফুল কেটে নিয়ে নিলাম নিলাম এবং সবগুলো ফুল কুঁচি কুঁচি করে কেটে নিলাম।

IMG-20230721-WA0004.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিল গরম হয়ে আসলে ততে পরিমান মতো তেল দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে কুঁচি করা ফুলগুলো দিয়ে দিলাম।

IMG-20230721-WA0003.jpg

তৃতীয় ধাপ:
  • ৫ মিনিট হালকা আঁচে ভালোভাবে ভেজে নিলাম। তারপর আলাদা পাত্রে তুলে নিলাম।

IMG-20230721-WA0002.jpg

চতুর্থ ধাপ:
  • এখন পাতিল এর মধ্যে আরো তেল দিয়ে দিলাম ও মাছ ভালোভাবে ভেজে নিলাম। সাথে রসুনের কোষ গোল মরিচ ভেজে নিলাম।

IMG-20230721-WA0001.jpg

পঞ্চম ধাপ:
  • এখন পেঁয়াজের ছাল ছাড়িয়ে নিলাম ও ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম।

IMG-20230721-WA0008.jpg

সর্বশেষ ধাপ:
  • এখন ভেজে নেওয়া সবগুলো উপকরণ ব্লেন্ডারের মগে দিয়ে সামাণ্য সময় ব্লেন্ড করে নিলাম। তারপর হাতদিয়ে মিশিয়ে নিলাম ।

IMG-20230721-WA0000.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20230721-WA0007.jpg

IMG-20230721-WA0009.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এতো সুন্দর ভাবে মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যেকোনো ধরনের ভর্তা খেতেই আমার কাছে ভালো লাগে গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তবে কচুর ফুলের ভর্তা করে এভাবে কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিলাম। কচুর ফুল পেলে এরকম একদিন ভর্তা করে খেয়ে দেখব। সুস্বাদু ও ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখতে পেরেছেন শুনে খুব ভালো লাগলো। আর অবশ্যই চেষ্টা করে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু।

 3 years ago 

বেশ ইউনিক একটা রেসিপি শেয়ার করলেন আপু। ইশ্,ঝাল ঝাল ভর্তা দেখে জীভে পানি এসে গেলো।আমি প্রচুর ঝাল খেতে পারি।কচু ফুল কখনও আমি খাইনি।শুধু পাতাই খাওয়া হয়েছে।আপনার রেসিপি দেখে আজ শিখে নিলাম। আশাকরি কখনও ফুল পেলে এই রেসিপিটি করবো।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এবার একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনার টেস্ট লাগবে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মন্তব্য করার।

 3 years ago 

বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হয়েছে। আর এই রেসিপিটি আমার কাছে একদম নতুন লেগেছে। তাই দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 3 years ago 

অনেকের কাছে রেসিপিটি নতুন। সবাই ট্রাই করে পুরাতন করে ফেলুন। 😂

 3 years ago 

কচুর ফুল অনেক মজার একটি খাবার তবে এই খাবারের মধ্যে প্রচুর ভিটামিন আছে। গ্রামের মানুষেরা বেশির ভাগ কচুর ফুল খেয়ে থাকেন যদিও শহরের মানুষ তেমন একটা পায় না খাওয়ার জন্য। আমি খেয়েছি কচুল ফুল বিভিন্ন ভাবে রান্না করে কিংবা ভর্তা করে বেশ ভালোই লাগে। আপনি আজকে বোম্বাই মরিচ দিয়ে ঝাল করে কচুর ফুলের ভর্তা তৈরি করলেন অনেক ডেলিসিয়াস দেখাচ্ছে খাবারটি। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ হ্যাঁ গ্রামের মানুষরাই এগুলো একটু বেশি খায় কারণ শহরে এগুলো পাওয়া যায় না। যাইহোক আপু সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তার রেসিপি দেখে তো খিদে পেলো আপু। ভর্তা আমি ভীষণ পছন্দ করি। তবে আমি কখনো কচুর ফুলের ভর্তা খাইনি। রেসিপি দেখেই তো জিভে পানি চলে আসলো। একটু ঝাল বেশি হলে খেতে বেশ মজা লাগে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকের রেসিপিটি দেখলেন আশা করি বাসায় এটি তৈরি করবেন। আর একটু ঝাল বেশি হলে খেতে হবে মজা হয়।

 3 years ago 

বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তার রেসিপিটি বেশ লোভনীয় লাগছে আপু। এটি আপনার আম্মু বেশ অসাধারণ ভাবে তৈরি করেছেন। আপনার আম্মু যা বলেছে এই কথা আমিও শুনেছি, এই রেসিপিগুলো মানুষ আগে অভাবে খেত। তবে যেহেতু রেসিপিটি অনেক সুস্বাদ হয় তাই মানুষ এখন শখ করেই খাবে।

 3 years ago 

আসলে আম্মুর রেসিপিটি অসাধারণ ছিল ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু এই কচুর ফুল আমার বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো জানি না এই কচুর ফুল ভর্তা করে খাওয়া যায়। আপনি বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তা দারুন একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি আমার কাছে একেবারেই নতুন। তবে আপনার ভর্তা করা দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। একদিন ট্রাই করে দেখবো কেমন খেতে লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজ তাহলে জেনে নিলেন। রেসিপিটি আসলে সুস্বাদু ছিল।

 3 years ago 

অও,কচুর ফুলের ভর্তা রেসিপি অনেক সুন্দর হয়েছে আপু।দেখেই লোভ লেগে গেল।এটা হলে আমার আর কিছু লাগে না,অনেক সুস্বাদু ও টেস্টি খেতে হয় রেসিপিটি।কচুর ফুল ভাজিও ভালো লাগে খেতে।তবে আমাদের বাড়িতে এই কচুর লাল পাকা ফুলগুলি নেয় না গন্ধ লাগে বলে।নীল রঙের কাঁচা ফুলগুলি রেসিপিতে ব্যবহার করে।যাইহোক আপু আপনার রেসিপিতে বোম্বাই মরিচ দিতে দেখলাম না তো শুধুই ভাজা শুকনো মরিচ দেখলাম।হি হি,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নীল রঙের কাঁচা ফুল দেখিনি। আমাদের এখানে দেখছি সবসময়ই হলুদ। আর আপু রান্না করার পর গন্ধ আর থাকে না। বিশেষ করে সিদ্ধ করে সে পানি ফেলে দেওয়া হলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58512.26
ETH 1565.93
USDT 1.00
SBD 0.38