ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীদের সাথে নববর্ষ উদযাপন

in আমার বাংলা ব্লগlast year

IMG20250414080531.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন হয়ে গেলাম। ১৪ই এপ্রিল অর্থাৎ আগামী কালকে আমাদের দেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের বিভিন্ন জায়গাতে এই পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষকে কেন্দ্র করে অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর ভূমিকা পালন করেছে যা দেখে সকলেই পছন্দ করেছে। আপনারা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর এজন্য আমি সবসময়ই চেষ্টা করি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ের সাথে ধারণা লাভ করাতে। ঠিক তেমনিভাবে পহেলা বৈশাখে বাঙালির ঐতিহ্যর সাথে ছাত্র-ছাত্রীদেরকে পরিচয় করিয়ে দেবার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমরা প্রথমত মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের নতুন বছরের দিনটাকে শুরু করেছিলাম।

IMG20250414080539.jpg

IMG20250414080349.jpg

IMG20250414080540.jpg

আমরা সব সময়ই লক্ষ্য করে থাকি যে এই দিনটাকে আমরা রংবেরঙের জামা কাপড় পরিধানের মধ্যে দিয়ে অতিবাহিত করতে সবথেকে বেশি পছন্দ করি। ঠিক তেমনি ভাবে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা ও এই দিনে অনেক সুন্দরভাবে রংবেরঙের সাজে সজ্জিত হয়ে স্কুলে উপস্থিত হয়েছিল। এই রংবেরঙের সাজের মাঝে কিছু যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার মতো করে সেজে এসেছিল আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রী।

IMG20250414080853.jpg

IMG20250414080051.jpg

আমি নিজেই ছাত্র-ছাত্রীদেরকে এই বিষয়ে একটু বেশি পরিমাণে উৎসাহ প্রদান করেছিলাম আর তারা এজন্যই এভাবে সজ্জিত হয়ে স্কুলে আসতে আগ্রহী হয়েছিল। যেহেতু প্রথমবারের মতো নববর্ষের এই উদযাপন আমাদের স্কুলে করেছি তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। সবথেকে বেশি কষ্ট করতে হয়েছে ছাত্র-ছাত্রীদেরকে এভাবে স্কুলে নিয়ে আসতে।

IMG20250414080605.jpg

IMG20250414080345.jpg

আজকে আপনাদের মাঝে আমি শুধুমাত্র মঙ্গল শোভা যাত্রার মুহূর্তটুকুই শেয়ার করছি। পরবর্তী দিনে আমি আপনাদের মাঝে আমাদের এই নববর্ষের দিনটাকে কিভাবে উদযাপন করেছিলাম সেগুলো পর্যায়ক্রমে পোস্ট আকারে শেয়ার করব। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা প্রশ্নের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এরকম মঙ্গল শোভাযাত্রার আয়োজন দেখে ভালো লাগলো। প্রথমবার আয়োজন করেছেন জন্য বেশ কষ্ট করতে হয়েছে বললেন। ছাত্র-ছাত্রীরা রঙিন কাপড়ে নববর্ষের আমেজে মেতে উঠেছে দেখতে অসাধারণ লাগছে। চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39