বিপিএড পরীক্ষার কারণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে

in আমার বাংলা ব্লগlast year

IMG20250527131300.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় নতুন পোস্ট দিয়ে হাজির হয়ে গেলাম। আমি সব সময় আপনাদের মাঝে পোস্ট শেয়ার করে থাকে কিন্তু গত কয়েকদিন যাবত আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারেনি। গত কয়েকদিন যাবত পোস্ট শেয়ার করতে না পারার সব থেকে বড় কারণ হচ্ছে আমার পরীক্ষা। আজ থেকে প্রায় এক বছর আগে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করেছিলাম সেটা হচ্ছে বিপিএড এর বিষয়ে। সেই বিপিএড এর পরীক্ষা শুরু হয়েছে তাই আমাকে একটু সাধারণ সময় তুলনায় ব্যস্ত সময় পার করতে হচ্ছে। যদি এই পরীক্ষাটা আমার বাড়ির আশেপাশে অথবা আমাদের জেলাতে হতো তাহলে কিছুটা আরামের সাথে পরীক্ষা দিতে পারতাম। আর এর ওপরে আবার এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে। আমার এই পরীক্ষাটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী নামক এলাকাতে। জায়গাটা আমার বাড়ি থেকে প্রায়ই ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিদিন পরীক্ষা দেওয়ার জন্য এখানে আমাকে মোটরসাইকেলে করে যেতে হয় তাহলে একবার ভেবে দেখুন প্রত্যেক দিনে যদি এত বেশি পরিমাণে মোটরসাইকেল চালাতে হয় তাহলে আমার অবস্থা কেমন হয়ে যায়। আর এই ক্লান্তি আর পড়াশোনার কারণে গত কয়েকদিন যাবত আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার মত সুযোগ পায়নি। যদিও এখনো আমার পরীক্ষা শেষ হয়ে যায়নি কিন্তু আজকের বৃহস্পতিবার আর সামনে কয়েক দিন ছুটি রয়েছে তাই ভাবলাম আপনাদের মাঝে এই আমার সাথে ঘটে যাওয়া মুহূর্ত গুলো শেয়ার করি।

IMG20250527131244.jpg

IMG20250527131238.jpg

আর কয়েকদিন পরেই আমার লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। ঈদের পরে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে হয়তোবা সেই সময় আরো ব্যস্ত হয়ে যাব হয়তোবা সেই সময় আপনাদের মাঝে আরও এক সপ্তাহ পোস্ট শেয়ার করতে পারব না।

যাইহোক এবার আসা যাক আজকের এই পোষ্টের আসল বিষয়ে। যে জায়গাতে আমি এই পরীক্ষা দিচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কুমারখালী সরকারি কলেজ। শহর থেকে অনেক দূরে অবস্থিত হবার কারণে এটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এরা একটা কলেজ। কলেজগুলো যখন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হয়ে থাকে তখন সেগুলো দেখেই যেন মন ভরে যায়।
IMG20250527131305.jpg

ঠিক তেমনিভাবে এই কলেজ দেখে আমারও অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কলেজের পাশের একটা পুকুর দেখে। এমন সুন্দর পরিবেশ এ যদি লেখাপড়া করা যায় তাহলে লেখাপড়ার মান অনেক ভালো হয়ে যায় বলে আমার কাছে মনে হয়। যাইহোক আজকে আমি কলেজের সৌন্দর্যের বিষয় তেমন কিছু আপনাদের মাঝে শেয়ার করছি না পরবর্তী দিনে আপনাদের মাঝে আমি এই কলেজের সকল বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্যে দিয়ে।
g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Posted using SteemMobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39