অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, নভেম্বর ২২/২০২২
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আপনারা যারা নিয়মিত আমার পোস্ট পড়েন তারা হয়তোবা জানেন উনিশে নভেম্বর অর্থাৎ শনিবার আমাদের স্কুলে একটা বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত এটা আমাদের স্কুলের দ্বিতীয়বারের মতো ১৯ শে নভেম্বর এই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানটিকে ঘিরে আমার মধ্যে ছিল প্রচুর পরিমাণে ব্যস্ততা। মূলত আমি সেই ব্যস্ততার কারণেই আপনাদের মাঝে এই সপ্তাহে ভালোভাবে হাজির হতে পারলাম না। আমি এখন থেকে চেষ্টা করে যাবো আপনাদের মাঝে আবার নিয়মিতভাবে হাজির হাতে।
ডেকোরেশন করার জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী একজন ডেকোরেটরের সাথে কথা বলেছিলাম। তাকে আমি একটা ছবি অঙ্কন করে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে আমাদের অনুষ্ঠানের এই প্যান্ডেল তৈরি করতে হবে। তাদের কাজ দেখে মনে হচ্ছে তারা চিত্রটি অনুসারে খুব সহজেই প্যান্ডেল তৈরি করতে পারছে।
আপনারা যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তোবা আপনারা মনে করতে পারেন এটা একদিনে তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু কথাটা সত্য নয় এটা তৈরি করতে তিন দিন সময় লেগেছে। আর আমি সেই তিন দিন থেকে ছবি ধারণ করেই আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করছি।
আমার পোস্ট পড়ে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমাদের এই অনুষ্ঠানটি অন্য বছরে তুলনায় এবার অনেক বড় আকার ধারণ করছে। প্রথমবার আমরা যখন এই অনুষ্ঠানটি করেছিলাম সেখানে শুধুমাত্র ৪০০ জন মানুষের আয়োজন করা হয়েছিল। কিন্তু আমরা এবার পূর্বে থেকে ডবল অর্থাৎ ৮০০ জন মানুষের আয়োজন করতে চলেছি। আশা করি আমরা সকল আয়োজন খুব সহজেই সঠিকভাবে করতে সক্ষম হব।
এই ছবিটি যখন আমি ধারণ করেছিলাম তখন প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষের পথে। এটা ১৮ ই নভেম্বর বিকেলের ছবি। যখন আমরা সকলে প্যান্ডেলের মধ্যে বসে দেখছিলাম তাদের কাজ। এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি এখানে খুব সহজেই ৮০০ মানুষের বেশি ধারণ ক্ষমতা থাকবে। কারণ বলা তো যায় না আমাদের টার্গেটের থেকেও বেশি মানুষের সমাগম হয়ে যেতে পারে আমাদের এই অনুষ্ঠানে। যাইহোক ব্যস্ততার সময় শেষ করে আপনাদের মাঝে এখন থেকে আবার নিয়মিতভাবে পোস্ট শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবার নতুন কোন একটা পোস্টের মাধ্যমে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
আয়োজন দেখে মনে হচ্ছে বেশ বড়সড় অনুষ্ঠান হয়েছে।৮০০ মানুষ তো আর কম মানুষ না। ঠিক আছে ভাইয়া অনেক সময় দেখা যায় যে টার্গেটের থেকেও বেশি পরিমাণে মানুষ চলে এসেছে। ভালোই করেছেন সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিচ্ছেন। প্যান্ডেল বেশ বড়সড়ো তাই এটা আসলেই একদিন করা সম্ভব না। আমার মনে হচ্ছিল দুই তিনদিন সময় লেগেছে এটি করতে।
জি আপু এবার আমরা একটু বড়সড় আয়োজন করার চেষ্টায় চালিয়ে যাচ্ছি।
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/7) Get profit votes with @tipU :)
যেকোনো কাজ বলা খুব সহজে হয়ে যায়। কিন্তু সে কাজটি পরিপূর্ণ করে নিতে অনেক সময় লাগে এবং কি অনেক কষ্টসাধ্যের ব্যাপার। তবে তিন দিন যাবত ফটোগ্রাফি করে আপনি দারুন একটা পোস্ট সাজিয়েছেন। ৮০০ মানুষের সমাগমনের চাইতে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যিই অসাধারণ ছিল আপনার প্যান্ডেল তৈরি। আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই তৈরি করেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া এই কাজটি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছিল
অনুষ্ঠানের আয়োজন দেখে মনে হচ্ছে অনেক বড়সড়ো।আসলে তো অনেক বড়ই ৮০০ লোকের আয়োজন তো আর কম নয়।এটা যে একদিন তৈরি করা সম্ভব নয় দেখে বুঝা যাচ্ছে। যাইহোক এখন ব্যস্ততম সময় পেরিয়ে আমারো আমাদের মাঝে সময় দিতে পারবেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
আয়োজনটি সব মিলিয়ে অনেক ভালো হয়েছিল আপু
ভাই, বিশাল অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন। এত লোকের আয়োজন সত্যিই খুব চাপের কথা। তবে যে কোন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে সম্পন্ন করাই হচ্ছে মূল বিষয়। আপনারা যে অনুষ্ঠানের আয়োজনটি করেছেন তা খুবই ভালোভাবে সম্পন্ন হোক এই কামনা করছি। এত বড় অনুষ্ঠানের আয়োজন থাকলে, আমাদের মাঝে সময় দেয়া সত্যিই খুবই কঠিন। এত সুন্দর একটি আয়োজন নিয়ে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
চাপের কথা আর বলিয়েন না ভাইয়া ঘুমের মধ্যেও ভুল বলেছিলাম এর প্রভাবে।
অনেক বড় অনুষ্ঠানের আয়োজন চলছে তো ভাই! দুই তিনটি গ্রামের মানুষ একসাথে জড়ো করলে ৮০০ মানুষ হয়। অনুষ্ঠানটি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক সেই শুভ কামনা রইল।
আমরা অনেকগুলো গ্রামের মানুষকে দাওয়াত করেছিলাম এই অনুষ্ঠান উপলক্ষে।
এটা তো বিশাল আয়োজন ছিল ভাই! টোটাল কত লোকের দাওয়াত করেছিলেন আপনারা?
জী ভাইয়া আমি তো আপনার সাথে প্রায় সময় ডিস্কোডে কথা বলি,সেই সুবাদে আমি আগে থেকেই জানি ১৯ শে নভেম্বর আপনাদের একটি অনুষ্ঠান আছে। যেটা সফল করার জন্য আপনারা অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন। প্যান্ডেলটা অনেক বড় আর সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
এটাই সব থেকে ভালো বিষয় ভাইয়া আছে ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছি।