ছাত্র-ছাত্রীদের সাইকেল স্লোরেস প্রতিযোগিতা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা আমার পোস্ট নিয়মিত পড়েন তারা হয়তো বা সকলে জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক। পেশাগত ভাবে শিক্ষক হবার কারণে আমি সবসময় চেষ্টা করি স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে। এইতো আর কিছুদিন পরে আমরা আমাদের স্কুলে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করব। আর সেই অনুষ্ঠানে আমরা অন্যান্য বছরে তুলনায় একটু ভিন্ন ধরনের আয়োজন করতে চলেছি। অন্যান্য বছর আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বাৎসরিক অনুষ্ঠান উদযাপন করতাম কিন্তু এবার আমরা চিন্তা করেছি যে সেই অনুষ্ঠানে খেলাধুলাও যুক্ত করব। খেলাধুলা যুক্ত করার ফলে আমাদের এই অনুষ্ঠানে একটা বাড়তি আমেজ সৃষ্টি হয়েছে তা আমি ছাত্র-ছাত্রীদের মনোভাব দেখে বুঝতে পেরে গিয়েছি।
আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের খেলাকে অংশগ্রহণ করিয়েছি। ছাত্র-ছাত্রীরা এই খেলা অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। যেহেতু কিছুদিন পরেই আমরা এই অনুষ্ঠান পরিচালনা করব তাই আমরা আগে থেকেই কিছুটা প্রস্তুতি নিতে শুরু করেছি। যেহেতু আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা বয়সে অনেক ছোট তাই তাদেরকে সফল খেলার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গতদিনে ছাত্র-ছাত্রীদেরকে সাইকেল স্লোরেস এর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তারা এই খেলাটাতে অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি খুশি হয়েছে।
বয়সে তারা ছোট হলে কি হবে আমি লক্ষ্য করে দেখলাম তারা অনেক সুন্দর ভাবে এই খেলাটা সম্পূর্ণ করতে পেরেছে। আসলে এখন ছেলে মেয়েরা ছোটবেলা থেকে সাইকেল চালানোর পারদর্শিতা অর্জন করে যার কারণে এই বিষয়টা তাদের জন্য খুব একটা কঠিন হয়নি। যদিও তারা আস্তে চালানোর থেকে জোরে জ্বালাতেই সবথেকে বেশি পছন্দ করে। আসলে আমাদের খেলার মাঠের আকৃতি তুলনামূলকভাবে কিছুটা ছোট যার কারণে আমরা জোরে চালানোর পরিবর্তে আসতে চালানোর খেলাটাই অংশগ্রহণ করিয়েছি আমাদের এই অনুষ্ঠানে।
প্রথমে আমরা চিন্তা করেছিলাম আমাদের স্কুলের এই অনুষ্ঠান নভেম্বর মাসে ২৩ তারিখে করবো। কিন্তু পরবর্তী সময়ে চিন্তা করে দেখলাম আর কয়টা দিন পরেই তো বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সাথে ক্যাডেটের পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার রয়েছে। এতগুলো পরীক্ষা সামনে রেখে অনুষ্ঠান করাটা কোন ভাবে ঠিক হবে না তাই আমরা পরবর্তী সময় আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে জানুয়ারি মাসে এই বাৎসরিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাৎসরিকের অনুষ্ঠানে খেলা যুক্ত করার এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিনিয়ত আপনাদের স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসলে বাচ্চাদের কে এখন থেকে বিভিন্ন ধরনের খেলার মধ্যে রাখলে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে।আর আজকে আপনার ছাত্র-ছাত্রীদের সাইকেল স্লোরেস প্রতিযোগিতা আয়োজন করেছিলেন দেখে বেশ ভালো লাগলো। আসলে সাইকেল স্লোরেজ আমার ছোট বেলার একটি খেলা।
তাদেরকে ভালোভাবে শেখানোর জন্যই আমরা নিজেরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আসলে এই ধরনের প্রতিযোগিতায় সব থেকে বেশি মজা হয়। আর আপনি বাচ্চাদের নিয়ে এত সুন্দর সময় কাটাচ্ছেন তা দেখে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
ঠিক কথা বলেছেন এই ধরনের প্রতিযোগিতায় আসলেই অনেক বেশি মজা হয়।