স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণ

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20250109100121.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা সকলেই জানেন আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে বিভিন্ন সময়ে আমি আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলোকে আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করে থাকি। যারা দীর্ঘদিন যাবত এই কমিউনিটিতে আছেন এবং আমার সাথে সম্পর্কিত আছেন তারা সকলেই জানেন যে আমাদের স্কুলে প্রত্যেক বছরে আমরা বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অন্যান্য বছরে আমরা নভেম্বর মাসের দিকে বাৎসরিক অনুষ্ঠান করে থাকি কিন্তু ২০২৪ সালে বিভিন্ন ধরনের সমস্যার কারণে সেই বাৎসরিক অনুষ্ঠান নভেম্বর মাসে করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এজন্য আমরা ২০২৫ সালের জানুয়ারি মাসেই আমাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে যেন আমরা আমাদের অনুষ্ঠানটাকে আরো ভালোভাবে এবং সুন্দরভাবে সাজাতে পারি।

IMG20250109100230.jpg

IMG20250109100227.jpg

IMG20250109100133.jpg

যেহেতু আমাদের স্কুলে অনেক নতুন ছাত্র-ছাত্রীর আগমন হয়েছে তাই এসেম্বলি ক্লাসের বিষয়টা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আমি লক্ষ্য করে দেখেছি বিগত সময়ে যে সকল ছাত্র-ছাত্রী আমাদের স্কুলের ছিল তারা ছাড়া নতুনরা খুব একটা ভালোভাবে তাদের সাথে মানিয়ে নিতে এখন পর্যন্ত পারেনি। আসলে পারবেই বা কিভাবে জানুয়ারি মাসের তো আজকে মাত্র ১০ দিন শেষ হয়েছে। আর এর মধ্যেও অনেকগুলো ছুটি থেকেছে স্কুলের। এই অল্প সময়ের মধ্যে সকলের সাথে মানিয়ে নেয়া তাদের জন্য ও অনেকটাই কঠিন ব্যাপার। এজন্য আমরা একটু কঠোরভাবে পরিশ্রম শুরু করেছি যেন আমাদের স্কুলের এই বাৎসরিক অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে পারি।

IMG20250109100130.jpg

IMG20250109100110.jpg

IMG20250109100054.jpg

যেহেতু আমি এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক দুজনেই ক্রিড়া শিক্ষক তাই দুজনেই খুবই কঠোর পরিশ্রম করছে ছাত্র-ছাত্রীদেরকে আবারও একত্রিত করে নতুনভাবে আমাদের অনুষ্ঠাকে সুন্দর করার জন্য। গত বৃহস্পতিবার থেকেই আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি কেননা আমাদের এই অনুষ্ঠানে তো আর খুব একটা সময় বাকি নেই। তাই আমাদের অনুষ্ঠানটাকে যদি সুন্দর করতে হয় তাহলে এখন থেকেই কাজ চালিয়ে যেতে হবে অন্যথায় আমরা কোন ভাবেই স্কুলের অনুষ্ঠান সুন্দর করতে পারব না।

IMG20250109100039.jpg

IMG20250109100013.jpg

এখন দেখা যাক যদি আমরা এইভাবে আমাদের এই কার্যক্রম গুলো এই দুই সপ্তাহ পরিচালনা করতে পারি তাহলে খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারবো। আমাদের স্কুলের বার্ষিক এই অনুষ্ঠানের বিষয়গুলো পরবর্তী সময়ে আপনাদের মাঝে অবশ্যই পোস্ট আকারে আমি শেয়ার করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2025-01-10-22-07-29-60_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

Screenshot_2025-01-10-22-02-12-96_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-01-10-22-00-58-15_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

আপনাদের স্কুলের কার্যক্রম গুলো আমার খুব ভালো লাগে। প্রায় সময় আপনার শেয়ার করে স্কুলের ব্লগ গুলো পড়ে থাকি। এখন থেকে তো আপনাদের স্কুলে কার্যক্রম শুরু করে দিল। তবে আমাদের বাচ্চাদের স্কুলে এখনো খেলাধুলার কার্যক্রম শুরু করে নাই। আগে থেকে শুরু করলে ভালো আগে শেষ করা যায়। সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলেন পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আমরা সবসময়ই চেষ্টা করি স্কুলের কার্যক্রম এর মধ্যে ভিন্নতা নিয়ে আসতে।

 2 years ago 

নতুন বছর শুরু হয়েছে, এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানই খেলাধুলার আয়োজন করা হয়। এক দুই মাসে এভাবেই খেলাধুলা করা হবে। তারপরেই ফাইনাল খেলা হবে। ধন্যবাদ।

 2 years ago 

নতুন বছর আসার সাথে সাথে কাজের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38