কাচ্চি ভাই এ কিছু সময়
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা আমার পোস্ট পড়ার মাধ্যমে ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমি গত কয়েকদিন যাবত কুষ্টিয়া শহরে অবস্থান করছিলাম। আসলে আমার পরীক্ষার কারণে আমি কুষ্টিয়া শহরে প্রায় এক সপ্তাহের মতো অবস্থান করেছিলাম। কুষ্টিয়া শহরে থাকার সময়ে আমি বিভিন্ন জায়গাতে ঘুরাঘুরি করেছি। যেহেতু প্রতিদিন পরীক্ষা ছিল না তাই যেদিন ফাঁকা ছিল সেই দিনে আমরা দুজনে একটু চারিদিকে ঘোরাঘুরি করছিলাম। আমি যে ছোট ভাইয়ের কাছে ছিলাম সে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাই প্রত্যেকদিন ঘোরার মত সময় হতো না। তাই আমরা সন্ধ্যার পরে ঘুরতে বের হতাম।
যাই হোক সেদিন সন্ধ্যাই হঠাৎ করে কিছু খাওয়া-দাওয়া করতে ইচ্ছা হল তাই আমরা চিন্তা করতে লাগলাম কি খাওয়া যায়। কিছুক্ষণ পরে আমার মনে হয়ে গেল অনেকদিন হয়ে গিয়েছে কাচ্চি খাওয়া হয় না আসলে ঢাকা শহর থেকে চলে আসার পর থেকে কাচ্চি খাওয়া হচ্ছিল না অনেকদিন। তাই যেমন চিন্তা ঠিক তেমনি কাজ কাচ্চি ভাই এ চলে গেলাম কাচ্চি খাবার জন্য। আমি ঢাকা শহরে অনেকবার কাচ্চি খেয়েছি তাই কাচ্চি খেতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু কুষ্টিয়া শহরে এটা কেমন তৈরি করবে সেটা নিয়ে আমার সন্দেহ ছিল তারপরেও আমরা সেখানে চলে গেলাম খাবার জন্য। সেখানে যাবার পরে প্রথমেই পরিবেশ গুলো দেখে খুবই ভালো লাগলো। আমরা প্রথমেই দুজনের জন্য অর্ডার দিলাম আর তারা চলে গেল অর্ডার নিয়ে আসার জন্য।
অর্ডার নিয়ে আসার এই ফাকে আমরা কিছু ছবি তুলতে শুরু করলাম আর সেগুলোই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। বেশ কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসলো আর আমরা দুজনে সব কাজ বাদ দিয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম। যা দেখলাম ঢাকা শহরের মতো এখানেও খুবই ভালো রান্না হয় দুই জায়গার খাবারের মধ্যে তেমন কোন পার্থক্য আমরা লক্ষ্য করতে পারলাম না। যাইহোক কুষ্টিয়া শহরে অনেকদিন পরে কাচ্চি খেলাম তাই ভালোই লাগছিল।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile Posted using SteemMobile
Upvoted! Thank you for supporting witness @jswit.