ওয়াজ মাহফিল এর কাছ থেকে আবু রায়হানের জন্য খেলনা ক্রয় করা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয় গেলাম। আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা লক্ষ্য করে দেখেছি শীতের দিনগুলোতে গ্রাম অঞ্চলে ওয়াজ মাহফিল এর আয়োজন করা হয় কিন্তু এই বছর আমি লক্ষ্য করে দেখলাম আমার শ্বশুরবাড়ি এলাকাতে শীতের শেষের অংশে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। শীতের শেষ অংশ বললেও ভুল হবে আজকের দিনেই এই ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। যেহেতু শ্বশুরবাড়ির এলাকাতে ওয়াজ মাহফিল হচ্ছে আর সেখানে তো আমাকে যেতেই হবে। এতক্ষণ আমি সেখানে ছিলাম যার কারণে আজকের পোস্ট শেয়ার করতে তুলনামূলকভাবে কিছুটা দেরি হয়ে গেল। আজকে আমি ওয়াজ মাহফিলের সেখানে গিয়েছিলাম এবং যাবার পরে ভাবলাম যে আবু রায়হানের জন্য কয়েকটা খেলনা কেনা যেতে পারে। আবু রায়হানের জন্য খেলনা কেনার উদ্দেশ্যেই একটু ঘোরাঘুরি করলাম এবং বেশ কয়েকটা খেলনা ও কিনতে পেরেছি।
ছোট ছেলে মেয়েদের যদি খেলনা দিয়ে খেলতে দেওয়া যায় তাহলে তাদের মানসিক বিকাশ খুব ভালোভাবে ঘটে আর এই জন্যই আমি সব সময় চেষ্টা করি আবু রায়হানকে বিভিন্ন ধরনের খেলনা কিনে দিবে যেন সে সেই খেলবাগুলো নিয়ে খুব আনন্দের সাথে খেলা করতে পারে।
আমি লক্ষ্য করে দেখলাম গ্রাম অঞ্চলের মধ্যে এই খেলনার দোকানগুলোতে অনেক মানুষের সমাগম হয়েছে আর একই সাথে অনেকগুলো খেলনার দোকানও বসেছিল। যেহেতু অনেকগুলো খেলনার দোকান সেখানে বসেছে তাই সেখান থেকে খুবই ভালোভাবে দেখে শুনে আমি খেলনা ক্রয় করতে পারলাম।
এখানে যে শুধুমাত্র খেলনার দোকান বসেছে তা কিন্তু নয় সেখানে আমি অনেকগুলো খাবারের দোকান দেখলাম। খেয়াল না কেন হয়ে যাবার পরে জিলাপি সহ বেশ কয়েক ধরনের খাবার কিনে আনলাম। যেহেতু কালকে আমার স্কুল রয়েছে তাই আমি সেখান থেকে আজকে রাতেই বাড়িতে ফিরে আসলাম। আগামীকাল শ্বশুর বাড়িতে আবারো এই ওয়াজ মাহফিলের জন্যই যেতে হবে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mostafezurr001/status/1915456719163154658?t=by0VPPGUEhYWrKtF7WfRvA&s=19
https://x.com/mostafezurr001/status/1915457059702952396?t=8IMd6T7_XNggde50OTIxXA&s=19
https://x.com/mostafezurr001/status/1915457946039050325?t=2iuJbFQMjM9uQbOy2IKlFw&s=19
https://x.com/mostafezurr001/status/1915458415251644636?t=snXwxG2bn5uyCkMMdxm5cQ&s=19
https://x.com/mostafezurr001/status/1915458783968715214?t=9dPmvA44b8FJkh0Y_PUmFg&s=19
https://x.com/mostafezurr001/status/1915459088106115163?t=vrpyQmeOhvn1ZyMqUk0nnQ&s=19