ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যাওয়া
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সকলেই জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে সব সময়ই আমি ছোট ছেলে মেয়েদের মাঝে সময় অতিবাহিত করার সুযোগ পায়। সত্য কথা বলতে যখনই আমি ছোট ছেলে মেয়েদের মাঝে সময় অতিবাহিত করে ঠিক সেই সময়ে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাই। আসলে আমরা ছোটবেলায় কতটা বেশি পরিমাণে মজা করেছিলাম এবং কিভাবে নিজেদের সময় অতিবাহিত করতাম তা এই সকল ছোট ছেলে মেয়ে দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারা যায়। গতদিন আমি যখন স্কুলের টিফিন টাইমে এক পাশে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ লক্ষ্য করলাম স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা খুবই সুন্দরভাবে খেলা করতে শুরু করেছে। তাদের খেলা খেলার মুহূর্ত যখন আমি অতিবাহিত করছিলাম তখন যেন হারিয়ে গিয়েছিলাম আমার সেই ছোটবেলার স্মৃতিতে।
আমাদের ছোটবেলার স্মৃতিগুলো আসলেই অনেক সুন্দর ছিল সেই বিষয়গুলো যদিও আমরা সেই সময়টাতে বুঝতে পারিনি। যখনই আমরা সেই সময়টাকে অতিবাহিত করে এসেছি আর সেই সময়টার মতোই কোন একটা সময় আমাদের চোখের সামনে চলে আসে তখনই আমাদের মনে পড়ে যায় আমাদের জীবনের সেই অতীতের সুন্দর মুহূর্ত গুলো।
আমি লক্ষ্য করে দেখেছি আমাদের স্কুলের ছেলে মেয়েরা খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করে তাদের বন্ধু বান্ধবীদের সাথে। আমরাও সব সময় তাদের কে সুন্দর সময় অতিবাহিত করার মত সুযোগ করে দেই। যেহেতু আমরা সকলেই জানি যে এই মুহূর্তটা ভবিষ্যতের জন্য কতটা বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এই স্মৃতি গুলোই তারা সারা জীবন মনে রাখবে এবং তাদের জীবনের সবথেকে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তগুলোই।
যদিও তারা এই মুহূর্তগুলো এখন যতটা মজার সাথে অতিবাহিত করছে সেটা খুব একটা ভালোভাবে বুঝতে পারবে না কিন্তু যখন তারা বড় হবে এবং এই সময়টা অতিবাহিত করার মত সুযোগ পাবে না তখনই বুঝতে পারবে তারা কতটা সুন্দর সময় অতিবাহিত করে এসেছে। আমার শেয়ার করা এই মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.