বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ

in আমার বাংলা ব্লগlast year

IMG20250130091542.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমাদের স্কুলে প্রত্যেক বছর আমরা বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আর এই আয়োজনটা আমরা অনেক বড় ভাবে করে থাকি তাই সকলেই এই আয়োজনটাকে খুবই বেশি পরিমাণে পছন্দ করে থাকে। শুধুমাত্র যে আমরা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই আয়োজনটা করে থাকি তা কিন্তু নয়। আমরা প্রত্যেক বছরে আমাদের আশেপাশে অবস্থিত সকল স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এই আয়োজনটা করে থাকি। এক কথায় প্রত্যেক বছরে যখন আমরা এই আয়োজন করে থাকি তখন আমাদের এলাকার সকল স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে চিত্র অংকন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই চিত্র অঙ্কন প্রতিযোগিতা যেহেতু সকল ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করার সুযোগ থাকে তাই এখানে মানুষের সমাগম ও অনেক বেশি হয়ে থাকে। আর এই পরীক্ষার মাধ্যমে আমরা খুঁজে পাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভালো ছাত্রকে যে এই চিত্র অঙ্কন প্রতিযোগিতায় এবং রচনা প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকার করে। আর শীর্ষস্থান অধিকারকারীদের কে আমরা সম্মাননা স্বরূপ পুরস্কার দিয়ে থাকি।

IMG20250130091546.jpg

IMG20250130091544.jpg

প্রত্যেক বছরের মত আমরা এ বছরে ও আমাদের স্কুলের এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্যান্য বছরে নভেম্বর মাসে এই আয়োজন করলেও এ বছরে আমরা সেই আয়োজন করছি ফেব্রুয়ারি মাসে। এ বছরে আমরা পহেলা ফেব্রুয়ারিতে আমাদের স্কুলের এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আর সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। আপনারা হয়তোবা উপরের ছবিগুলো দেখেই বলতে পারছেন যে ডেকোরেশন এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর ডেকোরেশন এর কাজ দেখেই হয়তো বা আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমরা কতটা বড় ভাবে এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।

IMG20250130095250.jpg

IMG20250130095247.jpg

IMG20250130095245.jpg
আমি লক্ষ্য করে দেখেছি ডেকোরেশন এর কাজ শুরু হবার সাথে সাথেই আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা অনেক বেশি আনন্দিত হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের মনের মাঝ থেকে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে। আর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এই প্রতিযোগিতা টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক ভালো লাগলো স্কুলের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন দেখে। আশা করি এতে নতুন নতুন বাচ্চারা অনেক উৎসাহিত হবে। বেশ আনন্দের মধ্য দিয়ে সুন্দর এই আয়োজন হোক সেই প্রত্যাশা করি।

 last year 

প্রত্যেক বছরের এই অনুষ্ঠানটা আসলেই অনেক জমজমাট হয়।

 last year 

Screenshot_2025-01-30-20-08-47-42_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-01-30-20-07-54-67_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

ছাত্রছাত্রীরা এমন অনুষ্ঠান খুবই পছন্দ করে,বলা যায় সারাবছর অপেক্ষা করে৷ তবে কয়েকটি স্কুল মিলে এমন প্রতিযোগীতা আয়োজন দেখি নাই। বিষয়টি ভাল লাগল। অনুষ্ঠানের দিনের পোস্ট দেখার অপেক্ষায় রইলাম ভাই।

 last year 

ঠিক কথা বলেছেন ছাত্র-ছাত্রীরা সবসময়ই এই দিনটার জন্য অপেক্ষায় থাকে।

এভাবে পুরস্কার বিতরণী বা উৎসবের আয়োজন করলে বাচ্চারা শিক্ষার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে ওঠে এবং তাদের প্রতিভা বিভিন্নভাবে প্রকাশ পায়। অনুষ্ঠান করা আসলেই অনুপ্রেরণামূলক বাচ্চাদের জন্য। ভালো লাগলো আপনাদের এই নতুন উদ্যোগ দেখে।

 last year 

এইভাবে পুরস্কার বিতরণের ব্যবস্থা করলে আসলেই ছাত্রছাত্রীদের মনের মাঝে অন্য রকমের ভালো লাগার সৃষ্টি হয়।

 last year 

প্রতি বছর শীতকালের শেষে প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই অনুষ্ঠান গুলোর মধ্যে ছাত্র ছাত্রীরা বিভিন্ন ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করে। আপনার প্রতিষ্ঠানের মধ্যে দেখছি বেশ দারুন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আশা করছি আপনার এই অনুষ্ঠানের মধ্য আপনার প্রতিষ্ঠানের অনেক ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করার চেষ্টা করবে।

 last year 

জানুয়ারি মাসের দিকে এ ধরনের অনুষ্ঠানগুলো সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়।

 last year 

আপনাদের বিদ্যালয়ে অনুষ্ঠান জেনে ভালো লেগেছে ভাইয়া। খুব সুন্দর করে সাজানো হচ্ছে স্কুল গ্রাউন্ড। এতে বোঝা যাচ্ছে অনেক সুন্দর আয়োজন হবে আপনাদের স্কুলে। আপনাদের স্কুলের এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজনের কথা ভেবে মনে পড়ে গেল আমাদের বিদ্যালয়ের ২৬ শে মার্চ পালন করার কথা গুলো। এমন অনুষ্ঠান হলে সকল স্টুডেন্ট এর মনে অনেক আনন্দ থাকে।

 last year 

একটু ভালোভাবে না সাজালে ছাত্র-ছাত্রীরা তো খুব একটা বেশি পরিমাণে পছন্দ করবে না।

 last year 

প্রতিবছরে আপনাদের স্কুলে বার্ষিক যে অনুষ্ঠানটি করে থাকে এটাই কিন্তু বেশ জাকজমকপূর্ণভাবে করে থাকে। গতবার আমি উপস্থিত ছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল আশা করি সামনের দিনটাতে উপস্থিত থাকার চেষ্টা করব।

 last year 

জাজকমকভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করার চেষ্টাতেই রয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39