ঈদ কে কেন্দ্র করে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা

in আমার বাংলা ব্লগlast year

IMG20250401175355.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই খুশি এই ঈদের আনন্দ করে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করার জন্য আমরা গ্রামের মানুষেরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। প্রত্যেক বছরেই ঈদের এই সময়টাকে কেন্দ্র করে আমরা ঈদের পরবর্তী সময়ে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকি। এবারের ঈদে আমরা বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে একটা ফুটবল খেলার আয়োজন করেছিলাম। বিগত সময়ে আমি আপনাদের মাঝে অনেক পোস্ট শেয়ার করেছি সেখানে বলেছি যে অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামের ছেলেরা ফুটবল খেলার ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী আর সেজন্যই আমাদের গ্রামের সকলেই ফুটবল খেলা কে পছন্দ করে থাকে।

IMG20250401175353.jpg

IMG20250401175350.jpg

IMG20250401175332.jpg

যেহেতু বিবাহিত বনাম অবিবাহিত দলের মাঝে ফুটবল খেলা তাই পরিবেশ জমজমাট হবে না এটা তো কোনোভাবেই আশা করা যায় না। আর ঈদের সময় হবার কারণে এই পরিবেশটা আরো বেশি জমজমাট ছিল। খেলা শুরু হবার আগ মুহূর্ত থেকেই পরিবেশ জমজমাট হয়েছিল বিশেষ করে মেসেঞ্জার গ্রুপে আমাদের এই পরিবেশটা যে কতটা বেশি গরম ছিল সেটা আমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। দুইটা দলের খেলোয়াড়েরা এই মেসেঞ্জার গ্রুপে যুক্ত রয়েছে তাই তাদের মধ্যে খেলার আগমুহূর্ত পর্যন্ত বিভিন্ন ধরনের কথা কাটাকাটি চলতে থাকছিল। কে কোন দলকে খেলাতে হারাবে সেই বিষয়ে কথা চলছিল এই মেসেঞ্জার গ্রুপে।

IMG20250401175324.jpg

IMG20250401175316.jpg

IMG20250401175320.jpg

আর এই খেলাতে আরো জমজমাট করার জন্য পুরো গ্রামের মধ্যে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল যেন গ্রামের সকল মানুষেরা এই খেলার সংবাদ জানতে পারে। খেলা শুরু হবার পরে আমরা দেখতে পেলাম আমাদের গ্রামের খেলার মাঠে অনেক বেশি পরিমাণে দর্শকের সমারোহ হয়েছে। এমনিতেই যে কোন খেলাতে আমাদের গ্রামে দর্শকের পরিমান অনেক বেশি থাকে আর এই খেলাটা যেহেতু বিবাহিত বনাম অবিবাহিতদের তাই এখানে দর্শকের পরিমাণটা আরো বেশি ছিল। খেলা শুরু হবার পর থেকেই আমরা জমজমাট ফুটবল খেলা উপভোগ করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য দুইটা দলই ভালো খেলেছে কিন্তু কেউ কাঙ্খিত গোলের দেখা পায়নি। যদিও বিবাহিত দল একটা গোল করতে পেরেছিল কিন্তু পরবর্তী সময়ে সেই গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে গিয়েছে। আর এরই মধ্য দিয়েই কোন দল গোল করতে না পেরে ড্র এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় এবারের ঈদের বিবাহিত বনাম অবিবাহিত দলের ফুটবল খেলা।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

Screenshot_2025-04-05-22-44-23-11_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-05-22-42-30-76_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-05-22-40-58-48_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-05-22-38-49-72_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-05-22-36-21-21_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-05-22-34-12-91_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-04-05-23-52-27-13_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-04-05-23-51-45-44_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আমাদের দিকেও ঈদ আসলে, ছোট বড় বিবাহিত অবিবাহিত সবাই মিলে খেলার আয়োজন করে থাকে। আমাদের গ্রামের কলেজ মাঠে প্রায় সময়ই ফুটবল খেলার আয়োজন করা হয়। আপনার অনুভূতি খুব সুন্দর ছিল।

 last year 

একটা সময় এটা আমাদের গ্রামের ঐতিহ্য ছিল। ঈদের পরের দিন গ্রামের বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে খেলা। কিন্তু বিগত কয়েক বছর খেলাটা হয় না। অনেক মিস করি এখন। আপনার পোস্ট টা দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38