নতুন ছাত্র-ছাত্রীদের আগমনের সাথে সাথে নতুন ফুল ফুটতে থাকা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20241226100114_BURST001_COVER.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজ থেকে মাসখানেক আগে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাদের স্কুলে শীতকালীন ফুল বাগান তৈরি করার জন্য আমরা সকলেই ব্যস্ত সময় পার করছি। আমাদের স্কুলের এই শীতকালীন ফুল বাগানে আমরা অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি তার মধ্যে একটা ফুল গাছ ছিল সেটি হচ্ছে ডালিয়া। অন্যান্য বছর কম সংখ্যক ফুলগাছ লাগালেও এই বছরে আমরা প্রচুর সংখ্যক ফুল গাছের চারা লাগিয়েছি। অন্যান্য বছরে আমরা ১০ থেকে ১৫ টি ডালিয়া ফুলের চারা লাগাতার কিন্তু এই বছরে আমরা আমাদের স্কুলের ফুল বাগানে ৮০টা ডালিয়া ফুলের চারা লাগিয়েছি।

IMG20241226100211.jpg

IMG20241226100207.jpg

IMG20241226100202.jpg

এই কয়দিনের মধ্যেই আমাদের এই ডালিয়া ফুল গাছগুলো অনেক সুন্দর ভাবে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। আজ কয়দিন যাবত আমি লক্ষ্য করে দেখছি আমাদের এই ডালিয়া ফুল গাছগুলোতে অনেকগুলো ফুলের কলি আসতে শুরু করে দিয়েছে।

IMG20241226100159.jpg

IMG20241226100150.jpg

ফুলের সেই কলি গুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সেগুলো পুরনো ফুলের রূপান্তরিত হতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে প্রত্যেকটি গাছেই ফুল ফুটতে শুরু করবে আর এই ফুলগুলো আস্তে আস্তে আমাদের স্কুলের সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে শুরু করবে। জানুয়ারি মাস চলে আসার সাথে সাথে আমাদের স্কুলে নতুন ছাত্র-ছাত্রীদের আগমন হবে আর এই নতুন ছাত্র-ছাত্রীদের আগমনের সাথে সাথে নতুন ফুল ফুটবে বিষয়টা আসলেই ভালো লাগার মত।

IMG20241226100140.jpg

ছোট ছেলে মেয়েরা ফুলকে অনেক বেশি পরিমাণে পছন্দ করে আর এই জন্যই আমরা প্রত্যেক বছর বছর পরিমাণে ফুল গাছের চারা আমাদের স্কুলের বাগানে লাগাই ছাত্রছাত্রীদেরকে ফুলের সৌন্দর্য উপভোগ করানোর জন্য। নতুন ছাত্র-ছাত্রী আগমনের সাথে সাথে নতুন ফুল ফুটতে থাকার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

স্কুলের ফুল বাগানে ৮০টা ডালিয়া ফুলের চারা রোপণ করেছেন এটা শুনে খুবই অবাক হলাম। সবগুলো ফুটলে আশা করছি ফটোগ্রাফি দেখতে পারবো। এই রঙের ডালিয়া ফুল আগে দেখা হয়নি। নতুন শিক্ষার্থীদের সাথে নতুন নতুন ফুল ফুটেছে এটা সত্যি আনন্দের বিষয়। আসলে শিক্ষার্থীরাও একেকজন ফুলের মতোই। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই আপু এই বছরে আমরা অনেকগুলো ডালিয়া ফুলের গাছ লাগাতে সক্ষম হয়েছে।

 2 years ago 

আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক ধরনের ফুলের চারা রোপন করেন সেটি আপনার অনেক পোস্টে দেখেছিলাম। তবে এটি শুনে ভালো লাগলো এই বছর ডালিয়া ফুলের চারা গাছ ৮০টি রোপন করেছেন। আসলে শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল গাছ থাকলে ফুল ফুটলে অন্যরকম ভালো লাগে। আর ছাত্র-ছাত্রীরা এমনিতে ফুল পছন্দ করে অনেক। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল গাছ লাগালে ছাত্রছাত্রীরা অনেক বেশি আনন্দ পায়।

 2 years ago 

Screenshot_2024-12-26-20-55-01-41_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

Screenshot_2024-12-26-19-13-22-37_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2024-12-26-19-12-02-41_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

অনেক ফুলের গাছ লাগিয়েছেন দেখছি। বিদ্যালয়ে নতুন ছাত্র-ছাত্রী আসার পাশাপাশি নতুন ফুল গাছে যদি এমন ফুল ফোটে তাহলে সত্যিই অনেক ভালো লাগার কথা। অনেকগুলো ফুল গাছ আশা করব অনেক অনেক ফুল ফুটবে।

 2 years ago 

নতুন ছাত্রছাত্রীরা আসার পরে যখন ফুল দেখবে তখন তারা অনেক বেশি আনন্দ পাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38