গ্রামের ছেলেদের ফুটবল খেলা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এই পোস্টটি আমি আপনাদের মাঝে গতকাল রাতেই শেয়ার করব বলে চিন্তা করেছিলাম কিন্তু গতকালকে হঠাৎ ঝড় বৃষ্টি হবার কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যেহেতু বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই ইন্টারনেট সংযোগ ছিল না আর এজন্যই গতকালকে আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারেনি। আর এজন্যই আমি গতকাল রাতে শেয়ার করতে না পেরে আজকে দুপুরেই এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। এই সময়টাতে আমরা লক্ষ্য করে দেখি প্রচুর পরিমাণে ঝড়-বৃষ্টি হতে থাকে আর এই ঝড় বৃষ্টির কারণে কখন কি হয়ে যাবে সেটা বলে বোঝানোটা অনেকটাই মুশকিল ব্যাপার। আমরা অনেক সময়ে লক্ষ্য করব যে রাতের বেলায় যারা কাজ করতে পছন্দ করে অথবা রাতের বেলায় যাদের কাজ করার সময় তারা মাঝে মাঝেই এখন প্রতিনিয়ত কাজ করতে পারবেনা শুধুমাত্র এই প্রাকৃতিক দুর্যোগ গুলোর কারণে। এই জন্য আমার একটু বেশি সমস্যা হবে বলে আমি মনে করছি কেননা আমি সবসময়ই রাতে কাজ করার মত সময় পাই। যাইহোক কি আর করা যাবে প্রাকৃতিক দুর্যোগের সমস্যা এটা তো আর কারোর হাত নেই তাই যা হবে দেখা যাবে।
অনেকদিন হয়ে গেছে আপনাদের মাঝে আমাদের গ্রামের ছেলেদের ফুটবল খেলার বিষয়ে পোস্ট শেয়ার করা হয় না তাই আজকে আমি চিন্তা করলাম সেই বিষয়টা নিয়েই একটা পোস্ট শেয়ার করি। আমাদের গ্রামের ছেলেরা সবসময় ফুটবল খেলা খেলতে পছন্দ করে একই সাথে তারা খেলাতেও অনেক ভালোভাবেই পারদর্শিতা অর্জন করেছে। শুধুমাত্র যে আমাদের বর্তমান প্রজন্মের ছেলেরাই ভালো করছে তা কিন্তু নয় আমাদের গ্রামের সব সময় একটা ভালো সুনাম রয়েছে। আমাদের গ্রামের ছেলেরা সবসময়ই অনেক ভালো ফুটবল খেলা উপহার দেয় আর এজন্য দূর দূরান্ত থেকে শুরু করে সব জায়গাতেই আমাদের সুনাম ছড়িয়ে পড়েছে।
আর এজন্যই প্রতিনিয়তই আমরা লক্ষ্য করে দেখি আমাদের গ্রামের খেলার মাঠে কোন না কোন গ্রাম খেলার জন্য চলে আসে। আসলে আমাদের গ্রামের খেলার মাঠের আকৃতি অনেকটাই বড় আর এটা দেখতে অনেকটা স্টেডিয়ামের মতো তাই সকলেই এখানে খেলা খেলতেও পছন্দ করে। আমরা আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি ফুটবলের মৌসুমে প্রচুর পরিমাণে ফুটবল খেলা হয় এখানে আর ক্রিকেটের মৌসুমে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলা হয়ে থাকে। এক কথায় আমাদের গ্রামের এই খেলার মাঠ কোন সময় অবহেলায় পড়ে থাকে না সব সময়ই কোন না কোন খেলা চলতেই থাকে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile Posted using SteemMobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mostafezurr001/status/1924310330630602820?t=XlCdcjBI6NoCPQSS5azWbw&s=19
https://x.com/mostafezurr001/status/1924310914079261152?t=ql7eaynJKZWlRnewmIdMsA&s=19
https://x.com/mostafezurr001/status/1924311567891657212?t=4VTk1GEU01g4cAQTeF08DA&s=19
ভাইয়া প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নেই। কালকে রাত্রে পোস্ট না করতে পারলেও আজকে তো পোস্ট করেছেন। তবে গ্রামের ফুটবল খেলা গুলো দেখতে এমনিতে ভালো লাগে। আপনাদের ওইখানের মত আমাদের এখানে ফুটবলে মোটামুটি ভালই নাম আছে এলাকার। তবে আপনাদের ফুটবল খেলার মাঠ অনেক বড়। ধন্যবাদ সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।