ঘরের মাঠেই অনবদ্য রিয়ালকে শান্ত করে দিল বার্সেলোনা
Credit: Sportszfy
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। খেলা দেখতে আমার কাছে সব সময় ভালো লাগে বিভিন্ন খেলার রিভিউ শেয়ার করার জন্য হাজির হয়ে যায়। যারা নিয়মিত ফুটবল খেলা দেখেন তারা একটা খেলার জন্য সবসময়ই অপেক্ষা করে থাকেন সেটা হচ্ছে এল ক্লাসিকো। যদিও এই খেলাটার আকর্ষণ গত কয়েক বছর কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। যখন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাতে মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিল তখন এই খেলার আগ্রহ ছিল সবার শীর্ষে। এই দুইজন খেলোয়াড় যখনই এই দুইটা ক্লাব থেকে চলে গিয়েছে তখন থেকেই এই খেলাটার আগ্রহ মানুষের কাছে অনেকটাই কমে গিয়েছে। এই ম্যাচটা নিয়ে আগ্রহ আরো কমে গিয়েছিল বার্সেলোনার খারাপ ফর্মের কারণে। গত দু'বছর যারা এই খেলাটা দেখেছেন তারা প্রত্যেকবারই লক্ষ্য করে দেখেছেন বার্সেলোনা এতটাই খারাপ খেলা উপহার দিয়েছে যার কারণে তারা কোনভাবেই রিয়াল মাদ্রিদের কাছে যেতে পারেনি। কিন্তু এই বছরে প্রথম থেকেই আমরা লক্ষ্য করে দেখেছি বার্সেলোনা অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছে। যেহেতু তারা প্রথম থেকেই ভালো খেলছে তাই এবারের এই ম্যাচটা নিয়ে প্রত্যেক মানুষের কাছে অনেক বেশি আগ্রহ ছিল। সকলেই ভাবছিল হয়তো বা দুই বছর পরে এবার তারা ঘুরে দাঁড়াবে এবং সুন্দর একটা খেলা আমরা সকলেই উপভোগ করতে পারব।
Credit: Sportszfy
সকলে যেমন চিন্তা করেছিল তেমনি কাজ হয়েছে গতদিনের এই খেলাতে। আমরা সকলেই জানি যে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে কতটা ভয়ংকর। কিন্তু এই ভয়ংকর জায়গাতেই প্রথমেই লেবান্ডসকি ৫৩ মিনিটের মাথায় একটা গোল করে ফেলে।
Credit: Sportszfy
দেখতে দেখতে খেলা মাত্র ২ মিনিট অতিবাহিত হতেই সে আরও একটা গোল করে রিয়াল মাদ্রিদকে জয়ের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয়।
Credit: Sportszfy
এরপর রিয়াল মাদ্রিদ বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু কোনভাবেই সেটা সম্ভব হয়নি। যে খেলোয়াড়দেরকে নিয়ে রিয়াল মাদ্রিদ অনেক বেশি আগ্রহ করেছিল তারা তাদের সঠিক খেলা উপহার দিতে পারেনি।
Credit: Sportszfy
কিছুটা সময় অতিবাহিত হতেই লামিন ইয়ামাল আরো একটা বল পাঠিয়ে দেয় রিয়াল মাদ্রিদের গোল পোস্টে।
Credit: Sportszfy
শেষের দিকে ব্রাজিলের ফরওয়ার্ড রাফিয়া আরো একটা গোল দিয়ে রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে তার ৪-০ গোলে হারিয়ে দেয়। আমরা সকলেই চিন্তা করেছিলাম একটা ভালো খেলা উপহার দিবে বার্সেলোনা কিন্তু সেই খেলাটা যে এতটা ভালো হবে সেটা আমরা কেউই ভাবতে পেরেছিলাম না। যেখানে আমরা লক্ষ্য করে দেখেছি রিয়াল মাদ্রিদ তাদের স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দিলেই যেন নিজেদের আয়ত্তে চলে আসে খেলা কিন্তু এই দিনে তাদের ঘরের মাঠে এমনভাবে নাকানি চুবানি খেতে হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। গতদিনের এই খেলাটা আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে বিষয়টা কিছুটা স্বপ্নের মত মনে হয়েছে প্রথম দিকে। ঘরের মাঠে এরকম শক্তিশালী একটা দলকে এত বড় ব্যবধানে হারিয়ে দেওয়া স্বপ্নের মত মনে হওয়া স্বাভাবিক।
ঠিক কথা বলেছেন ঘরের মাঠে যে কোন দলকে হারানো টা যেন স্বপ্নের মত।
সম্পূর্ণ খেলাটির বিশদ বিবরণ দিয়ে পোস্টটি খুব সুন্দর করে সাজালেন। ফুটবল খেলার বিবরণ করতে আমার সব সময় ভালো লাগে। সেদিক থেকে দেখতে গেলে আপনার ব্যাখ্যা খুব ভালো লাগলো। রিয়েল মাদ্রিদ এবং বার্সিলোনা উভয়েই দুর্দান্ত টিম। ঘরের মাঠে এই দলগুলো আরো ভয়ংকর হয়ে ওঠে। সুন্দর করে খেলাটি কভার করবার জন্য ধন্যবাদ।
কথা বলেছেন ঘরের মাঠে প্রত্যেকটা দল ভয়ংকর হয়ে ওঠে।
ফুটবল খেলা মানেই প্রাণের খেলা। বর্তমানে বার্সেলোনা টিম অনেক ফর্মে রয়েছে। বিশেষ করে লা মিসিয়ার তরুণ খেলোয়াড়রা অসাধারণ খেলছে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে অনেক লজ্জা পেয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার মত আমারও ফুটবল খেলা খুবই প্রিয় একটা খেলা।
রিয়াল মাদ্রিদ জানে ভাই কী করে ফিরতে হয়। মাদ্রিদ এর জবাব খুব দ্রুতই দেবে ভালোভাবে দেবে। এমন ফলাফল আমি নিজেও আশা করি নাই। বার্সেলোনা অসাধারণ খেলেছে।
যা করলো আবার কবে জবাব দেবে ভাই।