You are viewing a single comment's thread from:

RE: ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ4 years ago

ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল,
ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।
চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়,
বেণুবন মর্মরে দক্ষিনাবায়

ক্রাইস্যান্থেমাম এই ফুলের আলোকচিত্র দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ এটি মনে পড়ে গেল। আসলে ফুলের সৌন্দর্য্য কেমন এটা মনের ভাব প্রকাশ করা অসম্ভব। কেননা ফুল শুধু সৌন্দর্য বিলিয়ে দিতে জানে। আর আমরা তাকে যেভাবে গ্রহণ করব ঠিক তেমনটাই আমাদের কাছে সুন্দর লাগবে। আপনি এই ফুলটি এত সুন্দর ভাবে বিভিন্ন তথ্য দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ব্যাপারটি আপনার কাছে জেনে বেশ ভালো লাগলো যে আমরা সাধারণত যে ফুলগুলো দেখি সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আরো কত কী জানা যায় একটি ফুল সম্পর্কে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে আমাদের মাঝে ক্রাইস্যান্থেমাম ফুলের আলোক চিত্র তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63573.30
ETH 1778.51
USDT 1.00
SBD 0.39