You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: নিশি তৃষ্ণা

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা মুভি রিভিউ গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।অনেক সময় অনেক মুভির নাম না জানার কারণে দেখা হয়ে উঠেনা।হরর মুভি গুলো খুবই উপভোগ করি আমি।মুভিটির শুরুতেই একটি মেয়ে যে শব্দগুলো শুনছিল তা শুনেই আমার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। একটি মহিলা মারা যাওয়ার পরে ও যখন তার মধ্যে পিশাচের লক্ষণ পাওয়া যায় তার চেয়ে ভয়ের কি হতে পারে। একটা ব্যাপার জানা গেল এই পিশাচ গুলোকে দিনের বেলায় আঘাত করা যায় আর রাতের বেলায় এরা শক্তি শালী হয়ে হয়ে ওঠে।দাদা মুভিটি সম্পর্কে জেনে আমার ইচ্ছে করছে মুভিটি এখনই দেখি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এই মুভিটি সম্পর্কে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37