You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৬

in আমার বাংলা ব্লগ2 years ago

বেড়েছে গ্রীষ্মের তাপ
ফেটে চৌচির ফসলের মাঠ
বৃষ্টির প্রতীক্ষায় কাটছে প্রহর
বৃষ্টির ধারার অপেক্ষায়
আসবে নতুন ভোর।
গ্রীষ্মের উষ্ণতায় উত্তপ্ত চারপাশ
জনজীবন আজ যেন করছে হাঁসফাঁস।
বৃষ্টির ছোঁয়ায় শীতলতা খোঁজে প্রকৃতি
বৃষ্টির প্রতীক্ষায় ব্যকুল হৃদয়
খুঁজে ফিরে একটু প্রশান্তি।

Sort:  
 2 years ago 

এখন শুধুই বৃষ্টির অপেক্ষা বৃষ্টি ছাড়া কিছুই ভালো লাগেনা চারিদিকে প্রচন্ড গরম। অনেক সুন্দর লিখেছেন আপু আপনার অনু কবিতাটি পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64208.00
ETH 1800.07
USDT 1.00
SBD 0.38