You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৫৯ [ তারিখ : ২৯-০৩-২০২৪]

in আমার বাংলা ব্লগ2 years ago

আজকের ফিচারড আর্টিকেলে আমার নিজের পোস্ট নির্বাচিত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। তবে এই পোস্টটি লিখতে গিয়ে আমার ভীষণ খারাপ লেগেছে। আসলে একজন মানুষ কিভাবে নিমিষেই শেষ হয়ে গেল এই কথা ভাবতে গিয়ে হৃদয়টা কেঁপে উঠেছে। এই ভয়ংকর মৃত্যুর নিউজটি দেখে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। তাই তো নিজের অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। ক্ষণিকের এই জীবনে হয়তো আমাদের সবাইকে এভাবেই একদিন চলে যেতে হবে। কার মৃত্যু কিভাবে লিখা আছে আমরা কেউ জানিনা। যেহেতু সবাইকে একদিন চলে যেতে হবে তাই হিংসা বিদ্বেষ সবকিছুকে আড়ালে রেখে সবাইকে নিয়ে একটু ভালোভাবে বাঁচার মাঝেই প্রশান্তি খুঁজে নেওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39