You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাটরাপল্লী দারুন ভাবে তাদের পূজা প্যান্ডেল সাজিয়েছে। সত্যি দাদা এরকম পূজা প্যান্ডেল কখনো দেখা হয়নি। খোলামেলা হলেও তাদের ডেকোরেশনের মাঝে ভিন্নতা ছিল। আর সবকিছুর মাঝে নতুনত্ব ছিল। "উৎসর্গ" থিমের উপর সুন্দর করে সবটা সাজানো হয়েছে দেখে ভালো লাগলো। খড়, বাঁশ আর কুলোর মাধ্যমে এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে সত্যিই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে হাতের উপর রাখা প্রদীপ গুলো। দেখতে অসাধারণ লাগছে। আর হ্যারিকেন, কোদাল, কাস্তে এবং লাঙ্গল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখে সত্যিই ভালো লাগলো। বিশেষ করে উপরে লাগানো হ্যারিকেন গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন গ্রামীন প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। আর এরকম দৃশ্য দেখে সত্যিই অনেক ভালো লাগে। পুজো প্যান্ডেলে ঘোরাঘুরি করেছেন আর দারুন সব ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো দাদা। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39