You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ2 years ago

'কারাগার' ওয়েব সিরিজের কয়েকটি পর্ব দেখেছিলাম। কিন্তু সেভাবে দেখা হয়নি। তবে রিভিউ পড়ে মনে হচ্ছে ওয়েব সিরিজটি সত্যি দারুন ছিল। আর আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা হলেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর অভিনয় আর দক্ষতা আমাদের সবাইকে মুগ্ধ করে। এর আগে চঞ্চল চৌধুরীর আয়নাবাজি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আর "কারাগার" ওয়েব সিরিজের এবারের পর্বের মাধ্যমে জানতে পারলাম এই ওয়েব সিরিজ একটি কারাগারকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ১৪৫ নম্বর সেলটিকে কেন্দ্র করে এই ওয়েব সিরিজটি তৈরি হয়েছে জেনে সত্যি অবাক হলাম। আর এখানে কোন কয়েদিকে রাখা হলে তারা আত্মহত্যা করে এটা সত্যি অনেক রহস্যের ব্যাপার। অনেক ভাবেই হয়তো আত্মহত্যা করার কারণ উন্মোচন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সব শেষে সবাই ব্যর্থ হয়েছে। আর ৫০ বছর পর একজন কয়েদিকে দেখতে পাওয়া যায় এটা সত্যিই অনেক আশ্চর্যের ব্যাপার। দেখা যাক পরবর্তীতে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38