You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: দ্যা ভ্যাকসিন ওয়ার

in আমার বাংলা ব্লগ3 years ago

"দ্যা ভ্যাকসিন ওয়ার" এই মুভিটি যদিও দেখা হয়নি। তবে মুভিটির রিভিউ পড়ে দেখার প্রতি আগ্রহ অনেক বেড়ে গেল। আসলে করোনা মহামারীর সময় আমরা সবাই কিভাবে সময় পার করেছি সেটা হয়তো বলে বোঝানো যাবে না। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি কখন এর সঠিক সমাধান বের হবে। আর ভালো কোন ভ্যাকসিন আবিষ্কার হবে। আসলে সেই সময়টাতে সবাই জীবনের সাথে যুদ্ধ করেছি আমরা। যাই হোক দাদা এই মুভিটিতে একেবারে সেই করোনা মহামারীর সময়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করেছে তাদের মেডিসিনকে সবখানে প্রতিষ্ঠিত করার। কো-ভ্যাকসিন ঠিকভাবে কাজ করা শুরু করেছিল আর সরকার অনুমোদন দিয়েছিল কিন্তু বিভিন্ন মিডিয়া এটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে। আসলে মিডিয়ার কিছু কিছু নিউজ দেখে জনগণ যেমন হতাশায় পড়ে তেমনি অনেক বড় ক্ষতিও হয়ে যায়। "Who" অবশেষে এই ভ্যাকসিনের স্বীকৃতি দেয় এবং সেই "কো-ভ্যাকসিন" সবার কাছেই স্বীকৃতি পায় জেনে ভালো লাগলো। মুভি রিভিউ সত্যিই ভালো লেগেছে। দারুন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63828.12
ETH 1861.37
USDT 1.00
SBD 0.38