You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: দুর্গ রহস্য ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

'দুর্গ রহস্য' ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। গত পর্বে আমরা জেনেছিলাম কিছু আদিবাসী আর বেদে গোষ্ঠী পাহাড়ে বসবাস শুরু করেছিল। আর মহাজনের একজন প্রধানের খুন হয়েছে। আর খুনের বিভিন্ন রহস্য এখানে লুকিয়ে আছে। সবাই ভাবছে তাকে সাপে কেটেছে। আর তার পায়ে সাপের কামড় ছিল। কিন্তু অন্যদিকে তার শরীরে আঘাত ছিল। আসলে তখন থেকেই রহস্যের উন্মোচন হয়। আর সাপে কামড় দেওয়ার ব্যাপারটা এখানে শুধু লোক দেখানো মনে হয়েছিল। এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে বোঝাই যাচ্ছে। ব্যোমকেশ আর বিহারের পুলিশের সন্দেহ হয়েছিল। তাইতো তারা আরও নতুনভাবে অনুসন্ধান চালাতে চেয়েছিল। তবে দেখা যাক পরবর্তীতে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা। আপনি দারুন ভাবে এই পর্বের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64902.80
ETH 1947.74
USDT 1.00
SBD 0.37