You are viewing a single comment's thread from:

RE: বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠান এবং বিয়েতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

ব্ল্যাকস দাদা এবং স্বাগতা দিদির বিয়েতে অনেক আনন্দ করেছেন বুঝতেই পারছি দাদা। তবে আপনার বিয়েটা আমরা সবাই কবে দেখতে পাব সেটা আগে বলেন😅। বন্ধু তো বিয়ে করে নিল। এবার আপনার পালা। আর বিয়ে বাড়িতে যদি কাউকে পছন্দ করে নিতেন তাহলে আরো ভালো হতো🤭। তবে যাই বলুন না কেন দাদা বিয়ে বাড়িতে বন্ধুরাই সবচেয়ে বেশি আনন্দ করে। আর কাজের দিক থেকেও তারাই সবচেয়ে বেশি কাজ করে। সবকিছু দারুণভাবে আয়োজন করে। সত্যি দাদা এরকম সুন্দর মুহূর্তের অনুভূতি হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। তবে বুঝতে পারছি আপনি অনেক ভালো সময় কাটিয়েছেন। আর প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা। সব মিলিয়ে বেশ দারুন সময় কেটেছে বুঝতে পারছি। ব্যুফে সিস্টেমে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে জেনে ভালো লাগলো। তাহলে তো খাওয়া-দাওয়া বেশ ভালোই হয়েছে দাদা। আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং নতুন দম্পতির জন্য।

Sort:  
 3 years ago 

তবে আপনার বিয়েটা আমরা সবাই কবে দেখতে পাব সেটা আগে বলেন😅। বন্ধু তো বিয়ে করে নিল। এবার আপনার পালা

ঠিক, এইবার আমার পালা। দ্রুত আসতে যাচ্ছে আবার এইরকম একটা মুহূর্ত।

 3 years ago 

অবশ্যই দাওয়াত চাই দাদা। কতদিন থেকে অপেক্ষায় আছি আমাদের বৌদিকে দেখার। আপনার জীবনে একজন ভালো জীবনসঙ্গিনী আসুক এই প্রার্থনাই করি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37