You are viewing a single comment's thread from:

RE: রান চেজ মাস্টার-বিরাট কোহলি

in আমার বাংলা ব্লগ3 years ago

ভারত এবং নিউজিল্যান্ড দুটি দল অনেক ভালো খেলে। আর এই দুই দলের মধ্যে লড়াই মানে বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার বুঝতে পারছি দাদা। যদিও সম্পূর্ণ খেলা দেখা হয়নি। তবে মাঝেমধ্যে একটু একটু দেখেছিলাম। আসলে দুই দল যখন শক্ত হয় তখন একে অপরকে হারানোর জন্য বেশ লড়াই করে। আর দুই দলের পক্ষেই ম্যাচটা জেতা চ্যালেঞ্জিং হয়ে যায়। অন্যদিকে ৬-৭ ডিগ্রি তাপমাত্রায় খেলাটাও বেশ কঠিন ছিল। আসলে সব মিলিয়ে কালকের ম্যাচটা উত্তেজনায় পরিপূর্ণ ছিল। রবীন্দ্র আর মিচেল এই দুজনের পার্টনারশিপ সত্যি দারুন ছিল। আসলে পার্টনারশিপ যদি ভালো হয় তাহলে খুব সহজেই বেশি রান করা যায়। আর বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে হয়তো নতুন করে কিছুই বলার নেই। তিনি সবসময় সেরা। আসলে তিনি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য অনেক চ্যালেঞ্জিং ভাবে খেলায় নেমেছিলেন। সত্যি দাদা বিরাট কোহলি সত্যি একজন চেজ মাস্টার। তবে শেষে গিয়ে যদি ছয়টা হয়ে যেত তাহলে সত্যিই অনেক ভালো লাগতো। আসলে শেষ মুহূর্তে ক্যাচ হয়ে বিপদ হয়ে গেল। দাদা আপনি অনেক সুন্দর করে এই খেলার রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38