You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: চিড়িয়াখানা

in আমার বাংলা ব্লগ3 years ago

"চিড়িয়াখানা" মুভিটি অনেক পুরনো হলেও গল্পটি কিন্তু বেশ ভালো লেগেছে দাদা। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই মুভিটি হয়েছিল জেনে ভালো লাগলো। এছাড়া সর্বকালের সেরা নায়ক আর মহানায়ক হলেন উত্তম কুমার। উত্তম কুমার স্যারের প্রত্যেকটি মুভি সব সময় জনপ্রিয় এবং সারা জীবন সবার কাছে জনপ্রিয় থাকবে। এই মুভিটির গল্প বেশ ভালো লেগেছে। গোয়েন্দা টাইপের গল্প গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর সেই গল্পগুলোর মাঝে আলাদা রকমের আকর্ষণ থাকে। ব্যোমকেশ দারুন অভিনয় করেছে। গোলাপ কোলনিকে চিড়িয়াখানার সাথে তুলনা করা হয়েছে। আর সেখানে একজন ডাক্তার থাকতেন। আর তিনি ফাঁসির সাজা প্রাপ্ত একজনকে সেখানে রেখেছিলেন। আর যাতে কারো সন্দেহ না হয় সেজন্য সে সেতারা বজায়। কিন্তু পুরোটাই ছিল মিথ্যে। আর সেতারা বজানো আসলে টেপ রেকর্ডারে ছিল। ভিন্ন ধরনের একটি সাদা কালো মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37