You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র #১৫

in আমার বাংলা ব্লগ3 years ago

ডায়েট করা অবস্থায় এক প্লেটের মতো কাবাব নিয়েছিলেন এটা একদম কম হয়ে গেল না দাদা 🤭। ডায়েট করার সময় তো খাবারের প্রতি আগ্রহ আরো বেড়ে যায় 😅। আমরা বাঙালিরা কাবাব খেতে অনেক পছন্দ করি। আর মজার মজার কাবাব হলে তো কথাই নেই। ভেজ মাঞ্চুরিয়ান দেখতে খুবই লোভনীয় লাগছে দাদা। সাথে চিকেন হলেও মন্দ হতো না। খুবই লোভনীয় লাগছে খাবারের ছবি। আর স্টেশনের রেললাইন গুলোর উপর দিয়ে চলাচল করা সত্যি অনেক বিপদজনক। কিন্তু অনেকে আছে অসচেতন ভাবে চলাফেরা করে। তাই তো দুর্ঘটনা অনেক বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখা উচিত এবং সবাইকে আরো বেশি সচেতন হওয়া উচিত। আসলে বিপদ হওয়ার পর সচেতন হয়ে কোন লাভ নেই। আগে থেকে সচেতন হওয়া উচিত। পূজা প্যান্ডেল সাজানো হচ্ছে দেখে অনেক ভালো লাগলো দাদা। পূজো ছোট পরিসরে হোক কিংবা বড় আনন্দটাই হচ্ছে মুখ্য বিষয়। বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38