You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৫

in আমার বাংলা ব্লগ3 years ago

বর্ষার প্রবল হাওয়ায় বাড়ছে নদীর ঢেউ
বড্ড উত্তাল আজ জীবন নদী,
বইছে যেনো হৃদয় ভাঙ্গা সর্বনাশা ঢেউ
অসময়ের বর্ষা যেন জীবনে নামায় আঁধার
মাঝ নদীতে নেমেছি আমি না জেনে সাঁতার।
জীবন সমুদ্রের উত্তাল ঢেউ
হারিয়ে গেলেও হয়তো খুঁজবেনা কেউ।
বিশ্বাস দিয়ে স্বপ্ন কিনেছি পাইনি তবু আশা
জীবন মানেই স্বপ্নে বাঁচা স্বপ্নের কেনাবেচা
জীবন মানেই হঠাৎ করে সবই অচেনা।
তবুও মন স্বপ্ন দেখে মনে নিয়ে আশা
অপূর্ণ এই জীবন মানে শুধুই ধোঁয়াশা।

Sort:  
 3 years ago 

বাহ দারুণ ছিলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37