You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: শেষ অঙ্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

"শেষ অঙ্ক" মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। পুরনো মুভি হলেও এই মুভির গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে। উত্তম কুমার সর্বকালের সেরা নায়ক। আর উত্তম কুমারের অভিনয় দক্ষতা আমরা সবাই জানি। এখনো সবাই উনার অভিনয় পছন্দ করে। পুরনো মুভিগুলোতে উনার অভিনয় দক্ষতা দেখে দর্শক আজও মুগ্ধ হয়। এই মুভির গল্পটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। সুধাংশুর প্রথম স্ত্রী কে সে নিজে মেরে ট্রেনের নিচে চাপা দিয়েছে। আর সবাইকে বোঝানোর চেষ্টা করেছে তার স্ত্রী আত্মহত্যা করেছে। যেহেতু তার স্ত্রীর মাথায় কিছুটা সমস্যা ছিল তাই তো খুব সহজেই সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তবে তার স্ত্রীর ভাই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই তো সে সবকিছুই খোলাসা করার জন্য এবং সত্যটা সামনে আনার জন্য অনেক প্ল্যান করেছে। আসলে সত্য কখনো চাপা থাকে না। আর খুনি কখনো রক্ষা পায় না। যেভাবেই হোক নিজের দোষ স্বীকার করে নেয়। সুধাংশুরও চাপে পড়ে শেষমেষ নিজের মুখেই দোষ স্বীকার করে নিয়েছে। আসলে সত্যের জয় সব সময় হয়। দারুন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। পুরনো দিনের মুভি দেখতে সত্যিই অনেক ভালো লাগে। সময় পেলে অবশ্যই এই মুভিটি দেখার চেষ্টা করব দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39