You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র #১৪

in আমার বাংলা ব্লগ3 years ago

বর্ষাকালে প্রকৃতি সেজে ওঠে নতুন ভাবে। আর বর্ষাকালে গ্রামীণ সৌন্দর্য দেখতে বেশি ভালো লাগে। যখন বিভিন্ন জায়গায় পানি জমে থাকে তখন প্রকৃতির সৌন্দর্য যেন ভিন্ন রূপ ধারণ করে। কুরচি ফুল এর আগে দেখেছি বলে মনে পড়ছে না। যেহেতু ম্যাক্রো লেন্স ব্যবহার করে ছবি তুলেছেন তাই তো মনে হচ্ছে এত ছোট ফুল সেভাবে কখনো চোখে পড়েনি। তবে দেখতে অনেকটা লেবু ফুলের মত লাগছে। মেলাস্টোমা নামক ফলগুলো এর আগে দেখেছি বলে মনে পড়ছে না। তবে পাতাগুলো দেখতে অনেকটা তেজ পাতার মতো। ফলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর বাটিতে রাখা স্যুপ গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে দাদা। এক বাটির আর কতদিন ছবি তুলবেন দাদা। আমরা সবাই চাই পাশাপাশি যেন দুটো স্যুপের বাটি হয়। একটা আপনার আরেকটা বৌদির। একা একা আর কতই খাবেন দাদা😅। পকেট ফাঁকা করার জন্য হলেও কাউকে প্রয়োজন 🤭🤭। যাই হোক দাদা দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38