You are viewing a single comment's thread from:

RE: রাজ হাঁসের মাংসের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

চরাঞ্চল থেকে যেসব হাঁস গুলো কিনে আনা হয় সেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এছাড়া পরিচিত লোকের কাছ থেকে কিনেছেন তাইতো বেশ ভালো রাজ হাঁসে পেয়েছেন দাদা। আর মাংসটাও বেশ ভালোই হয়েছে। আসলে অনেক সময় দেখতে পাওয়া যায় ফার্মের মধ্যে হাঁস পালন করা হচ্ছে। আর সেই হাঁসগুলোর টেস্ট একদমই নেই। নিজে দেখে শুনে যদি দূরের কোন গ্রাম কিংবা পরিচিত কারো কাছ থেকে হাঁস কেনা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। রাজ হাঁসের মাংস খেতে সত্যিই অনেক ভালো লাগে। কিছুদিন আগে আমিও রান্না করেছিলাম। খেতে খুবই ভালো লেগেছিল। এরপর তো রাজহাঁসের মাংসের চপ বানিয়ে ফেলেছিলাম। সেটা খেতেও বেশ ভালো ছিল😋। ঝাল ঝাল রাজহাঁসের মাংস ভুনা খাওয়ার মজাই আলাদা। শীতকালে হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে। তবে বর্ষাকালে খেতেও কিন্তু মন্দ লাগে না। শীত কিংবা বর্ষা সব ঋতুতেই হাঁসের মাংস খেতে দারুন লাগে। সাথে যদি গরম গরম ভুনা খিচুড়ি হয় তাহলে একেবারে জমে যায়। দাদা আপনি এত সুন্দর করে রাজহাঁসের মাংস রান্না করছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খেতে পারফেক্ট হয়েছিল। খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63822.38
ETH 1788.97
USDT 1.00
SBD 0.38