You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: কুহেলি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি দারুন একটি মুভি রিভিউ শেয়ার করেছেন। সাদা কালো মুভি গুলো ছোটবেলায় অনেক দেখেছি। আর আজকে যখন এই মুভি রিভিউ পড়ছিলাম তখন ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। "কুহেলি" মুভিটি যদিও দেখা হয়নি। তবে আজকের রিভিউ পড়ে অনেক কিছু জানতে পারলাম। এই মুভিটি অনেকটা হরর টাইপের ছিল। আর খুনের রহস্য উদঘাটন করার জন্যই সেবা গভর্নর হয়ে রায়কুঠিতে আসে। আসলে সে মূলত গভর্নর ছিল না। সে সবকিছুর রহস্য সামনে আনতে চেয়েছিল। খুনের রহস্য যখন প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল তখন সেবা রহস্য উন্মোচনের সেই দায়িত্ব নিয়েছিল। অন্যদিকে শঙ্করের সম্পত্তি আদায়ের জন্য শঙ্করের সাথে সেই মেয়েটির বিয়ে দেয়া হয়েছিল। এরপর মেরে ফেলা হয়। আসলে সম্পত্তির লোভে মানুষ যে এতটা খারাপ হতে পারে সেটা ভাবতেই অবাক লাগছে। দাদা আপনি অনেক পুরাতন একটি মুভি রিভিউ আমাদের সবার মাঝে তুলে ধরেছেন এবং আমাদেরকে এই মুভি সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38