You are viewing a single comment's thread from:

RE: শৈশবের হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী খেলা-কানামাছি

in আমার বাংলা ব্লগ3 years ago

'কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ' এই কথাটা শুনে নিজের অতীত জীবনে হারিয়ে গিয়েছিলাম দাদা। সত্যি দাদা শৈশবের দিনগুলো অনেক ভালো ছিল। শৈশবের সেই সোনালী মুহূর্তগুলো হয়তো কখনো ফিরে আসবে না। তবে সেই স্মৃতিগুলো এখনো মনের মাঝে আলাদা রকমের অনুভূতি তৈরি করে। আসলে আমাদের প্রত্যেকের শৈশবের খেলাগুলো হয়তো একই রকমের ছিল। তাই তো সবসময় মিলে যায়। কানামাছি খেলতে আমার ভীষণ ভালো লাগতো। আমাদের বাসার পাশে একটি বড় স্কুল মাঠ ছিল সেখানে কানামাছি খেলতে বেশি ভালো লাগতো। বিশেষ করে স্কুলের টিফিনের সময় কিংবা ছুটির পরে কানামাছি খেলতাম। আর চোখ বেঁধে যখন একজনকে ছেড়ে দেওয়া হতো তখন সত্যি অনেক মজা লাগতো। যদিও নিজের চোখ কখনো বাঁধা হয়নি। তবে কেন জানি চোখ বাঁধতে আমার ভয় লাগে। দাদা আপনার পোস্ট পড়ে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল এবং অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64208.00
ETH 1800.07
USDT 1.00
SBD 0.38