You are viewing a single comment's thread from:

RE: অকৃতজ্ঞ

in আমার বাংলা ব্লগ3 years ago

বিশ্বাস নামক শব্দটি সত্যিই অনেক কঠিন। সবাই সেই বিশ্বাস নামক শব্দটির মর্যাদা দিতে পারেনা। আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করে। আর প্রয়োজন ফুরিয়ে গেলেই নিজের আসল রূপ প্রকাশ করে। আসলে কিছু কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যারা সবসময় শুধু নিজের প্রয়োজনে অন্যের সাথে বন্ধুত্ব করে। দাদা আপনি সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ। তাই তো সবার উপকার করার চেষ্টা করেন। আসলে আমি নিজেকে দিয়েই বুঝেছি। আপনি প্রতিনিয়তই আমাকে সাপোর্ট করার চেষ্টা করেন। যেটার জন্য আমি আপনার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ। কিন্তু কিছু কিছু মানুষ আছে প্রয়োজন শেষ হলে অকৃতজ্ঞ হয়ে যায়। তবে যারা নিজের প্রয়োজনে বন্ধুত্বের হাত বাড়ায় তারা আসলে কখনোই প্রকৃত বন্ধু হতে পারেনা। তারা শুধু প্রয়োজন হাসিল করার জন্য কিংবা নিজের প্রয়োজন মেটানোর জন্যই বন্ধুত্ব করে। তবে দাদা আপনার মত একজন ভালো মানুষের সাথে যারা এরকম খারাপ ব্যবহার করেছে তারা কখনোই ভালো কিছু করতে পারবেনা। কারণ তাদের মানসিকতা সত্যি অনেক নিচু। দাদা মন খারাপ করবেন না। আসলে যারা নিচু মানসিকতার তারা কখনো বদলায় না। তাই তাদের জন্য মন খারাপ করা মানেই শুধু নিজেকে কষ্ট দেওয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64338.03
ETH 1859.64
USDT 1.00
SBD 0.38