You are viewing a single comment's thread from:

RE: শেষ ওয়ানডেতে বড়ো রানে সিরিজ জিতলো ভারত

in আমার বাংলা ব্লগ3 years ago

যদিও খুব একটা ক্রিকেট খেলা দেখা হয় না। তবে আপনার শেয়ার করা পোস্ট গুলো পড়তে অনেক ভালো লাগে। ভারত সব সময় দারুন খেলে। আর এবার যেহেতু অনেক রানের ব্যবধানে বিজয়ী হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে বেশ উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি শেষ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টিম দিনে দিনে সত্যিই অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। তাই তো রানের দিক থেকে এতটা ব্যবধান হয়েছে। তবে শেষ পর্যন্ত ইন্ডিয়ান টিম বিজয় ছিনিয়ে এনেছে এটা সত্যি অনেক আনন্দের। ৩৫০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র ১৫০ রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে এটা ভারতের জন্য সত্যিই দারুন খবর ছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে দাদা। অনেক সুন্দর ভাবে এই খেলা সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38