You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: দ্যা কিংডম

in আমার বাংলা ব্লগ3 years ago

"দ্যা কিংডম" মুভি রিভিউটি পড়ে অনেক ভালো লাগলো। যদিও এই মুভি দেখা হয়নি। সত্যি একেবারে ভিন্ন ধরনের একটি মুভি ছিল। এই মুভিটি অনেক আগে মুক্তি পেয়েছিল। তবে এখনো বেশ জনপ্রিয় বোঝাই যাচ্ছে। এখানে একটি সন্ত্রাসী সংগঠন গড়ে উঠেছিল যারা জনগণের ক্ষতি করার চেষ্টা করেছে। আর বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলো মূলত ছোট বয়সী কিংবা কম বয়সী কিশোরদেরকে টার্গেট করেছে। যাতে করে তাদেরকে সহজেই কাজে লাগানো যায়। আর কিশোররা খুব সহজেই তাদের শিকার হয়ে যায় এবং তাদের কথা মত কাজ করে। জনবহুল জায়গাগুলোতে তারা বোমা ফিট করেছে যাতে করে জনগণের ক্ষয়ক্ষতি বেশি হয়। আসলে এই ভয়াবহ কাজগুলো দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। অন্যের ক্ষতি করার জন্য নিজের পরিবারের কিংবা নিজের ক্ষতি করতেও তারা কিছু মনে করে না। ভিন্ন ধরনের একটি মুভি রিভিউ সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। সময় পেলে অবশ্যই এই মুভিটি দেখার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38