You are viewing a single comment's thread from:

RE: ওল এবং রুই মাছ দিয়ে তৈরি দারুন সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

ওলের চপ ভাবতেই কেন জানি মনের মাঝে আলাদা ভালোলাগা তৈরি হলো দাদা🤭। আসলে পছন্দের কোন কিছু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে আমাদের ভালো লাগে। যেই সবজি আমরা বেশি পছন্দ করি সেই সবজি দিয়ে অনেক রকমের খাবার তৈরি করার চেষ্টা করি। তবে ওল দিয়ে কখনো চপ খাওয়া হয়নি। ওল দিয়ে চপ তৈরির আইডিয়াটাও কিন্তু বেশ ভালো লেগেছে দাদা। মাঝে মাঝে নতুন নতুন আইডিয়া মাথায় এলে ঝটপট করার চেষ্টা করি। তবে দাদা ওল দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর রুই মাছ বাঙ্গালীদের সবচেয়ে প্রিয়। রুই মাছের সাথে ওলের বেশ ভাব আছে। দুটো মিলেমিশে দারুন একটি খাবার তৈরি হয়। রুই মাছের পাতলা ঝোল আর সাথে মজার সবজি ওল ভাবতেই যেন জিভে জল চলে আসছে। গরম ভাতের সাথে এই মাছের রেসিপি খেতে দারুণ লাগবে দাদা। লোভনীয় একটি রেসিপি আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39