You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র-#০৯

in আমার বাংলা ব্লগ3 years ago

শ্বেতকাঞ্চন ফুলটি দেখতে সত্যি অনেক সুন্দর। সাদা রঙের যেকোনো ফুল আমার ভীষণ পছন্দের। আর এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে দাদা। এছাড়া মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজ দায়িত্বে সেই লোক গুলো সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করছে এবং মাঠের সব ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলেছে তারা সত্যিই মহৎ কাজ করেছে। এরকম মহৎ কাজ করতে দেখে সত্যিই ভালো লাগলো। আসলে এরকম যদি আমরা সবাই করতাম তাহলে হয়তো আমাদের আশেপাশে এত ময়লা আবর্জনা থাকতো না। অন্যদিকে আমাদের চারপাশের পরিবেশ ভালো থাকতো। যাই হোক দাদা গরমের সময় আম পান্না খেতে অনেক ভালো লাগে। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর এখন আবারও গরম শুরু হয়েছে। আর এই গরমে লোভনীয় আম পান্না দেখেই তো খেতে ইচ্ছে করছে দাদা। আপনি আপনার বন্ধুর সাথে সময় কাটিয়েছেন এবং আপনার প্রিয় আম পান্না খেয়েছেন জেনে ভালো লাগলো। এছাড়া গরমের সময় যেকোন প্রকারের পানীয় খাবার খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37