You are viewing a single comment's thread from:

RE: ★হঠাৎ আগুন লেগে বিপদ★

in আমার বাংলা ব্লগ3 years ago

আগুন লাগার ভয়ংকর এক অভিজ্ঞতার সাক্ষী আমি হয়েছিলাম। আমার এখনো মনে আছে আমি তখন সবেমাত্র ক্লাস নাইনে পড়ি। আমাদের গ্রামের বাসায় গিয়েছিলাম। হঠাৎ করে ঘুমের মাঝে শুনি অনেক শব্দ আর লোকজনের চিল্লাচিল্লি। সেই শব্দে ঘুম ভেঙ্গে যায়। দেখি আগুন লেগেছে পাশের দোকানগুলোতে। তখন থেকে আমার ভিতরে একটি আতঙ্ক তৈরি হয়েছে। কোন চিল্লাচিল্লি শুনলেই মনে হয় আগুন লেগেছে। যাই হোক আপু অবশেষে সব কিছুই ভালোভাবে মিটে গেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে এরকম পরিস্থিতিতে কোন কিছুই মাথায় আসে না। যদি বড় ধরনের কোন ক্ষতি করে যেত তাহলে নিচে নামা সত্যিই ঝামেলার হয়ে যেত। আর রমজান মাসে দেখা যায় অনেকেই ঘুমের মধ্যে থাকে। তাই তো এই ভয়ানক ঘটনা গুলো টের পাওয়া যায় না।

Sort:  
 3 years ago 

ঠিক অল্পের ভিতর দিয়ে আগুনটা নিভে গিয়েছিল । আসলে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি আরও বড় ধরনের বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম সেদিন ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38