You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ডার্ক ওয়েব- Little hearts ( প্রথম পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

ডার্ক ওয়েব সিরিজের প্রথম পর্বটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দাদা। যদিও কয়েকদিন আগে শেয়ার করেছেন। তবে ব্যস্ততার কারণে আর নেটওয়ার্ক সমস্যার কারণে পড়ার সুযোগ হয়ে উঠছিল না। আজকে সময় করে পড়ে নিলাম। ইন্দ্র নামক লোকটি গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পরেছে যে ভালো-মন্দ কোনো কিছুরই তফাৎ করতে পারছিল না। ভুল লিংকে ক্লিক না করার জন্য তাকে সতর্ক করা হলেও সে সেই ভুল কাজটাই করে বসে। ফলে হ্যাকাররা তার সেই দুর্বলতার সুযোগ নেই। অনেক গুলো ডলার পেমেন্ট করে গেমস ডাউনলোড করতে হয়। তাবুও সে সব সময় সেগুলো ডাউনলোড করার চেষ্টা করত। কিন্তু পরবর্তীতে ডার্ক ওয়েব নামক একটি সাইট থেকে ফ্রি ডাউনলোডের কথা জানতে পারে। তখন থেকেই সেই সুযোগটা কাজে লাগিয়ে ফ্রি গেম ডাউনলোড করে। একটু অসতর্কতার জন্য নিজের বিপদ ডেকে আনে এবং হ্যাকারদের কবলে পড়ে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই পর্বের রিভিউ তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37