RE: একটি ভিন্ন প্রজাতির শিম দিয়ে শিং মাছের তরকারি
দাদা এই শিমের অন্য কোন নাম আমার জানা নেই। তবে এই শিম আমাদের এখানে সাধারণ শিম হিসেবেই পরিচিত। কিছু কিছু শিম আছে চ্যাপ্টা প্রজাতির হয় আর কিছু কিছু শিম আছে যেগুলো লম্বা প্রজাতির হয়। আর এই লম্বা প্রজাতির শিম গুলোর বিচি অনেক দেরিতে পরিপক্ক হয়। এই শিম গুলো তরকারি রান্না করে খেতে বেশি ভালো লাগে। এখন বর্তমানে কৃষি প্রযুক্তির উন্নতি হয়েছে। তাইতো প্রযুক্তির উন্নতির ছোঁয়া সব জায়গায় লেগেছে। বর্তমানে বিভিন্ন রকমের সবজির নতুন নতুন প্রজাতি দেখতে পাওয়া যায়। আর এই শিম গুলো অনেকটা হাইব্রিড জাতের মত। তবে আমার কাছে এই লম্বা লম্বা শিম মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। শিং মাছ আর আলু দিয়ে এভাবে শিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে। শিং মাছ অনেকদিন থেকেই খাওয়া হয় না। শিং মাছ খাওয়া যেমন উপকারী তেমনি সবজির সাথে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। দাদা আপনি দারুন ভাবে এই রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।