You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- আনন্দগড়-এর আখ্যান ( সিজন ২- তৃতীয় পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

"আনন্দগড়-এর আখ্যান" এবারের পর্বটির মাধ্যমে আরো অনেক তথ্য সামনে চলে আসলো। আসলে টিভি সিরিজ বা ওয়েব সিরিজের এক একটি পর্ব যেন এক একটি রহস্যের বেড়াজাল। নতুন নতুন তথ্য সামনে চলে আসে। বৃদ্ধ লোকটি তার নাতনিকে খুঁজতে জঙ্গলে গিয়েছিল এবং সেখানে বৃদ্ধ লোকটির কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে তাকে খুন করা হয়। বৃদ্ধ লোকটা যেহেতু অনেক কিছু জানতো তাইতো তাকে খুন করা হয়েছে। বিক্রমের পরিবার বিপদে আছে। সেই সাথে দিতিপ্রিয়া ও শ্রুতির অনেক বিপদ আছে বোঝাই যাচ্ছে। দেখা যাক শেষ পর্যায়ে কি হয়। রুদ্রভৈরব সত্যিই অনেক ভয়ঙ্কর লোক। দেখা যাক আরো কি কি করতে পারে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37